1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অর্থ লেনদেনের অভিযোগ জামায়াতের এক দিনের ব্যবধানে উদ্ধার ক্রিকেটারদের ৮ লাগেজ, গ্রেপ্তার ৪ ‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন ইরান হামলায় ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র: সিএনএন চার দিনে ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল মাস শেষে টাকা থাকে না? কাজে লাগতে পারে ৫০–৩০–২০ পদ্ধতি গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার সচিবালয় স্থানান্তর: পুরনো বাণিজ্য মেলার মাঠ ফেরত দাবি শেকৃবি শিক্ষক-শিক্ষার্থীদের দুর্গাপূজার নিরাপত্তা: ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ গায়েব, থানায় জিডি

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৭৩ Time View

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৪ মে) সকালে দেশটির উত্তরাঞ্চলীয় তামাউলিপাস প্রদেশে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর মেক্সিকান তামাউলিপাস প্রদেশের একটি হাইওয়েতে ট্রাক্টর ট্রেলার এবং ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়।
এতে ২৬ জন নিহত হয়।
তামাউলিপাসের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাদেশিক রাজধানী সিউদাদ ভিক্টোরিয়া থেকে প্রায় আধা ঘণ্টার দূরত্বে দু’টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় এবং তারপর আগুন ধরে যায়। আর এতেই ওই প্রাণহানির ঘটনা ঘটে।
অবশ্য কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা সেখানে ট্রেলার বহনকারী ট্রাকটিকে দেখতে পাননি।
তামাউলিপাস প্রসিকিউটর অফিসের একটি সূত্র জানিয়েছে, ট্রাকের চালক পালিয়ে গেছে কিনা বা দুর্ঘটনায় সেও মারা গেছে কিনা তদন্তকারীরা এখনও নিশ্চিত নয়।
অন্যদিকে ভ্যানের যাত্রীরা একটি ব্যক্তিগত পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। তাদের মধ্যে শিশুও ছিল বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ