1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রাশিয়ার ২৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল ইউক্রেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৬৪ Time View

ইউক্রেনের দুই-তৃতীয়াংশজুড়ে আজ মঙ্গলবার বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠে। ইউক্রেনীয় ভূখণ্ডে রাতভর ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। ২৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে দুটি ছাড়া সব কটি ভূপাতিতের দাবি করেছে কিয়েভ। রাশিয়া বিজয় দিবস উদযাপনের আগমুহূর্তেই এমন হামলা চালানো হয়েছে।
ইউক্রেন বিবৃতিতে জানিয়েছে, দখলদাররা ২৫টি কালিব্র ও এক্স-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে। সাগর থেকে ছুড়ে ২৩টি ক্ষেপণাস্ত্র। যার অধিকাংশই ধ্বংস করা হয়েছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো মঙ্গলবার বলেন, হলোসিভস্কি জেলার একটি জায়গায় রুশ ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হয়েছে। এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আহতের খবরও পাওয়া যায়নি। খবর পাওয়া মাত্রই বিস্ফোরক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে ছুটে যান।
ইউক্রেনের সামরিক বাহিনী সপ্তাহের শুরুতে সতর্ক করে দিয়েছিল যে, প্রত্যাশিত পাল্টা আক্রমণের আগে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের সর্বোচ্চ চেষ্টা চালাবে মস্কো।
এদিকে সোমবার রুশ নিয়ন্ত্রিত তিনটি গোলাবারুদের ডিপোতে বিমান হামলা চালানোর দাবি করে ইউক্রেন। রুশ সেনাদের বিরুদ্ধে প্রতীক্ষিত পাল্টা পদক্ষেপের আগেই এ হামলা চালায় কিয়েভ বাহিনী। এরপরই ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালালো মস্কো।
খবর সিএনএন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ