1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

টেক্সাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৬৯ Time View

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় ৮জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন।
তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় রোববার (৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে অঙ্গরাজ্যের ব্রাউনসভিল শহরে এ ঘটনা ঘটে।
বিবিসি বলছে, ঘাতক চালককে আটক করে তার নামে মামলা করা হয়েছে। ব্রাউনসভিল পুলিশ বলছে, ঘটনাটি ইচ্ছাকৃত ছিল কি না তা স্পষ্ট নয়।
এর আগে এক মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে পুলিশকে উদ্ধৃত করে বলা হয়েছিল যে, এটি একটি ইচ্ছাকৃত হামলা বলে মনে করা হচ্ছে।
ঘটনাস্থলের পাশে থাকা বিশপ এনরিক সান পেদ্রো ওজানাম সেন্টারের পরিচালক ভিক্টর মালডোনাডো বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজআওয়ার প্রোগ্রামকে বলেছেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটি এসইউভি অনেক গতি নিয়ে বাসস্টপের কাছে আসছে। গাড়িটি সেখানে আঘাত করলে বাসস্টপের অবকাঠামো প্রায় ২০০ ফিট দূরে গিয়ে পড়ে।
মালডোনাডো বলেন, ঘটনার আধা ঘণ্টা আগে প্রায় ২০ জনের একটি দল বাসের জন্য সেখানে যায়।
তিনি এর আগে অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছিলেন যে, নিহতদের বেশিরভাগই ভেনেজুয়েলার পুরুষ।
ঘটনার পর পুলিশ জানিয়েছে, ওই গাড়ি চালককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার অ্যালকোহল পরীক্ষা করানো হয়েছে।
স্থানীয় পুলিশের মুখপাত্র মার্টিন স্যান্ডোভাল গণমাধ্যমকে বলেন, অভিবাসীদের থাকার জন্য তৈরি একটি আবাসনের বাইরে বাস থামার স্থানে লোকজন অপেক্ষা করছিল। এ সময় একটি গাড়ি তাদের চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
তবে নিহতদের মধ্যে কোনো অভিবাসী আছেন কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ