1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

পেরুতে স্বর্ণের খনিতে আগুন, নিহত অন্তত ২৭

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৬৭ Time View

পেরুতে সোনার খনিতে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ আমেরিকার এ দেশটিতে কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা।
দেশটির আরেকুইপা অঞ্চলের একটি খনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার (৮ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
খনি সংস্থা ইয়ানাকুইহুয়া জানিয়েছে, ঘটনাস্থল থেকে ১৭৫ খনি শ্রমিককে উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, যখন আগুন ছড়িয়ে পড়ে, তখন খনি শ্রমিকরা ভূ-পৃষ্ঠের প্রায় ১০০ মিটার (৩৩০ ফুট) নিচে কাজ করছিলেন।
খনি সংস্থা ইয়ানাকুইহুয়া কর্তৃপক্ষ বলেছে, এটি অত্যন্ত দুঃখজনক, আমরা শোকাহত। আমরা উদ্ধার হওয়া খনি শ্রমিকদের সহায়তাকে অগ্রাধিকার দিচ্ছি। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে আরও জানতে জরুরি তদন্ত চলছে।
বিবিসি বলছে, স্থানীয় গণমাধ্যম থেকে পাওয়া ছবিতে পাহাড়ের দিক থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা গেছে।
এদিকে এক বিবৃতিতে আঞ্চলিক সরকার বলেছে, ঘটনাস্থল থেকে নিকটতম পুলিশ স্টেশনটি প্রায় ৯০ মিনিটের দূরত্বে। এমনকি নিকটতম শহর থেকে কয়েক ঘণ্টার দূরত্বে খনিটি অবস্থিত। এই দূরত্বই উদ্ধারকাজকে আরও জটিল করে তুলেছে।
বিশ্বের অন্যতম বৃহত্তম স্বর্ণ উৎপাদক দেশ পেরু। দেশটি বছরে ১০০ টনেরও বেশি খনন করে যা সমগ্র বিশ্বের বার্ষিক সরবরাহের প্রায় ৪ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ