1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মাস শেষে টাকা থাকে না? কাজে লাগতে পারে ৫০–৩০–২০ পদ্ধতি গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার সচিবালয় স্থানান্তর: পুরনো বাণিজ্য মেলার মাঠ ফেরত দাবি শেকৃবি শিক্ষক-শিক্ষার্থীদের দুর্গাপূজার নিরাপত্তা: ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ গায়েব, থানায় জিডি বিদেশগামী কর্মীদের তথ্য সংশোধন এখন জেলা কার্যালয়েই স্কুল-কলেজে জরুরি নির্দেশনা পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ দুর্নীতির মামলা: প্রশ্নফাঁসের সেই আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ১৫ অক্টোবর ২০২৬

বিশ্বে করোনায় আরও ১২৪ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৬০ Time View

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১২৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ২৭ হাজারের নিচে।

রোববার (৭ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২২৯ জন এবং মারা গেছেন ১২ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৭ লাখ ৭৮ হাজার ৯৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭৪ হাজার ৬৪৫ জন মারা গেছেন।

অন্যদিকে, দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়া। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৮৯ জন এবং মারা গেছেন ৩৫ জন। এ ছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬৭ লাখ ৮৬ হাজার ৫৯ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬১ হাজার ৪৩৯ জনের।

এর আগে, শনিবার করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৬৬ জনের এবং আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫০৫ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৪৫৯ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২ হাজার ৫৫৯ জন এবং মারা গেছেন ৮ জন। জার্মানে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৪২ জন এবং মারা গেছেন ৬৮ জন। জাপানে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৮০৭ জন এবং মারা গেছেন ১৯ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ২১৫ জন এবং মারা গেছেন ৩২ জন। স্পেনে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৮১ জন এবং মারা গেছেন ১৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ