1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মাস শেষে টাকা থাকে না? কাজে লাগতে পারে ৫০–৩০–২০ পদ্ধতি গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার সচিবালয় স্থানান্তর: পুরনো বাণিজ্য মেলার মাঠ ফেরত দাবি শেকৃবি শিক্ষক-শিক্ষার্থীদের দুর্গাপূজার নিরাপত্তা: ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ গায়েব, থানায় জিডি বিদেশগামী কর্মীদের তথ্য সংশোধন এখন জেলা কার্যালয়েই স্কুল-কলেজে জরুরি নির্দেশনা পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ দুর্নীতির মামলা: প্রশ্নফাঁসের সেই আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ১৫ অক্টোবর ২০২৬

ক্রেমলিনে ড্রোন হামলার মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্র : রাশিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৫৮ Time View

রাশিয়া বৃহস্পতিবার ক্রেমলিনে ড্রোন হামলার মূল পরিকল্পনার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে। এদিকে ওয়াশিংটন তাদের বিরুদ্ধে করা মস্কোর এমন অভিযোগ অস্বীকার করেছে।
মস্কো জানায়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামলার পরদিন ক্রেমলিন থেকে তার কাজ করেন। এ হামলা তাকে হত্যার ইউক্রেনীয় একটি প্রচেষ্টা হিসেবে মনে করা হচ্ছে।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এই ধরনের হামলার সিদ্ধান্ত কিয়েভে নয়, ওয়াশিংটনে নেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘কিয়েভকে যা করতে বলা হয় তারা সেটিই করে থাকে। ওয়াশিংটনের স্পষ্টভাবে বোঝা উচিত যে আমরা এটা জানি।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলার দায় অস্বীকার করে বলেছেন, ‘আমরা মস্কো বা পুতিনকে আক্রমণ করিনি।’
এদিকে যুক্তরাষ্ট্র এমন হামলার সঙ্গে তাদের দেশের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এমএসএনবিসি’তে বলেন, ‘এ ব্যাপারে পেসকভ একেবারে সম্পূর্ণভাবে মিথ্যাচার করছেন।’
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ