1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

শিগগিরই ইসরায়েলের পতন হবে : ইরানি প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৬৬ Time View

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি বলেছেন, খুব শিগগির ইসরায়েলের পতন হবে। আর তাদের মোকাবিলার একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ।
গতকাল সিরিয়ার রাজধানী দামেস্কে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের কয়েকজন নেতা, সামরিক শাখার কমান্ডার এবং বুদ্ধিজীবীর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন রাইসি।
বৈঠকে ইরানি প্রেসিডেন্ট ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, পুরো মুসলিম বিশ্ব ইহুদিবাদী ইসরায়েলের পতন, পবিত্র আল-কুদসের মুক্তি এবং স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, ফিলিস্তিনের ভাগ্য নির্ধারিত হবে যুদ্ধের ময়দানে প্রতিরোধ যোদ্ধাদের হাতে, আলোচনার টেবিলে নয়। যে সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে তাতে আমরা বিশ্বাস করি ইসরায়েলের পতন অতি নিকটে।
তিনি আরও বলেন, ফিলিস্তিনি জনগণের ইচ্ছা শক্তির ওপর ভিত্তি করেই ফিলিস্তিন ভূখণ্ডের সার্বভৌমত্ব নির্ধারিত হবে। পশ্চিমারা যদি গণতন্ত্র চায় তাহলে ফিলিস্তিনি জনগণের ভোটকে স্বীকৃতি দিতে হবে এবং এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে।
খবর পার্স টুডে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ