1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মাস শেষে টাকা থাকে না? কাজে লাগতে পারে ৫০–৩০–২০ পদ্ধতি গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার সচিবালয় স্থানান্তর: পুরনো বাণিজ্য মেলার মাঠ ফেরত দাবি শেকৃবি শিক্ষক-শিক্ষার্থীদের দুর্গাপূজার নিরাপত্তা: ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ গায়েব, থানায় জিডি বিদেশগামী কর্মীদের তথ্য সংশোধন এখন জেলা কার্যালয়েই স্কুল-কলেজে জরুরি নির্দেশনা পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ দুর্নীতির মামলা: প্রশ্নফাঁসের সেই আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ১৫ অক্টোবর ২০২৬

বিশ্বে করোনায় আরও ৩৫০ জনের মৃত্যু ও বেড়েছে শনাক্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৬০ Time View

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৩৫০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৮৪৩ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪০৫ জন।

বৃহস্পতিবার (৪ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১১৮ জনের এবং আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৫৩ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ২০ হাজার ১৯৭ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৮৩১ জন এবং মারা গেছেন ৫৩ জন। জাপানে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৬৩১ জন এবং মারা গেছেন ২৭ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৩৩ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৪৭ জন বং মারা গেছেন ২৫ জন। কলম্বিয়ায় আক্রান্ত হয়েছে ৬২৬ জন এবং মারা গেছেন ৯ জন।

একইসময়ে, রোমানিয়ায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭৭৮ জন এবং মারা গেছে ৪ জনের। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ৬৬ জন এবং মারা গেছেন ৪ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছে ৪৩৪ জন এবং মারা গেছে ১২ জন। আজারবাইজানে আক্রান্ত হয়েছে ৪৬ জন এবং মারা গেছেন ৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৭৪ লাখ ৩৫ হাজার ৮২০ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৬৮ হাজার ৫৮৬ জন। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৯৯ লাখ ২০ হাজার ১৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ