1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মাস শেষে টাকা থাকে না? কাজে লাগতে পারে ৫০–৩০–২০ পদ্ধতি গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার সচিবালয় স্থানান্তর: পুরনো বাণিজ্য মেলার মাঠ ফেরত দাবি শেকৃবি শিক্ষক-শিক্ষার্থীদের দুর্গাপূজার নিরাপত্তা: ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ গায়েব, থানায় জিডি বিদেশগামী কর্মীদের তথ্য সংশোধন এখন জেলা কার্যালয়েই স্কুল-কলেজে জরুরি নির্দেশনা পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ দুর্নীতির মামলা: প্রশ্নফাঁসের সেই আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ১৫ অক্টোবর ২০২৬

করোনা টিকার বিধিনিষেধ তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৫৬ Time View

২০১৯ সালের শেষ দিকে বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে বেশ কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র। যার মধ্যে অন্যতম ছিল, যদি কোনো বিদেশি নাগরিক বিমানপথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চান তাহলে তাকে বাধ্যতামূলকভাবে করোনার টিকা নিতে হবে এবং এর প্রমাণপত্র দেখাতে হবে।
তবে আগামী ১১ মে থেকে এ বিধি তুলে দিচ্ছে দেশটি। সোমবার (১ মে) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস জানিয়েছে এ তথ্য।
এ ছাড়া কেন্দ্রীয় সরকারে কর্মী, ঠিকাদারদেরও করোনা টিকা নেওয়ার যে বাধ্যবাধকতা ছিল সেটিও তুলে দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, ‘আজ (সোমবার) আমরা ঘোষণা করছি কেন্দ্রীয় সরকারের কর্মী, ঠিকাদার এবং আন্তর্জাতিক বিমান ভ্রমণকারীদের করোনা টিকা নেওয়ার বাধ্যকতা ১১ মে থেকে শেষ হয়ে যাবে। ওই একই দিন করোনার জরুরি অবস্থাও শেষ হবে।’
হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়েছে, মূলত যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ এবং মৃত্যুহার কমে যাওয়ায় কেন্দ্রীয় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
এ ছাড়া বিবৃতিতে দাবি করা হয়েছে পুরো দেশজুড়ে করোনার টিকা দেওয়া এবং কঠোর বিধিনিষেধ প্রয়োগের কারণে কয়েক লাখ মানুষের জীবন রক্ষা পেয়েছে।
এদিকে এপ্রিলে প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, তিনি চান যুক্তরাষ্ট্রে করোনার জরুরি অবস্থা তুলে নেওয়া হোক। এই জরুরি অবস্থা ঘোষণার পর যুক্তরাষ্ট্রে বিনামূল্যে টিকা দেওয়াসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ