1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

গুগল ছাড়লেন কৃত্রিম বুদ্ধিমত্তার ‘গডফাদার’ জেফরি হিন্টন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৫৫ Time View

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান বিপদ সম্পর্কে সতর্ক করে গুগল থেকে পদত্যাগ করেছেন ‘এআই গডফাদার’ খ্যাত জিওফ্রে হিন্টন। ৭৫ বছর বয়সী হিন্টন নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে গুগল থেকে তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবং তিনি তার কাজের জন্য অনুতপ্ত বলেও জানিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য প্রকাশ করেছে।
জিওফ্রে হিন্টন বলেছেন, এআই চ্যাটবট যেসকল বিপদ ডেকে আনছে, সেগুলো বেশ ভীতিকর। এই মুহূর্তে মনে হচ্ছে তারা আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান নয়, কিন্তু আমার মনে হয় তারা শিগগিরই আমাদের থেকে বেশি বুদ্ধিমান হয়ে যাবে।
একদম শুরুর দিকে ডিপ লার্নিং এবং নিউরাল নেটওয়ার্ক নিয়ে জিওফ্রে হিন্টনের গবেষণাকর্ম চ্যাটজিটিপির মতো বর্তমান এআই সিস্টেমের অগ্রযাত্রা প্রশস্ত করেছে। এই ব্রিটিশ-কানাডিয়ান কগনিটিভ সাইকোলজিস্ট এবং কম্পিউটার সায়েন্টিস্ট বিবিসিকে বলেছেন, চ্যাটবট শিগগিরই মানুষের মস্তিষ্কের তথ্যের মাত্রা ছাড়িয়ে যেতে পারে।
জিওফ্রে হিন্টন বলেন, এ মুহূর্তে, আমরা যা দেখছি তা হলো জিটিপি-৪। এটি একজন ব্যক্তির সাধারণ জ্ঞানকে অতিক্রম করে গেছে এবং এটি মানুষের অন্যান্য জ্ঞানের দীর্ঘ পথকেও অতিক্রম করার পথে। যে হারে এই প্রযুক্তির অগ্রগতি হচ্ছে, তাতে আমার ধারণা এআই প্রযুক্তি আরও উন্নত হবে। আর এটিই আমাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জিওফ্রে হিন্টন নেতিবাচক বিষয়ের জন্য এআই ব্যবহার করার চেষ্টাকে খুবই খারাপ পরিণতির ইঙ্গিত করেছেন। উদাহরণ হিসেবে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রোবটের ব্যবহারে এআই ব্যবহারের বিষয়টিকে দুঃস্বপ্নের মতো উল্লেখ করেছেন।
তিনি আরও যোগ করেছেন, আমরা যে ধরনের বুদ্ধিমত্তা বিকাশ করছি, তা আমাদের বুদ্ধিমত্তা থেকে খুব আলাদা। আমরা জৈবিক সিস্টেম এবং এই প্রযুক্তিগুলো হল ডিজিটাল সিস্টেম। বড় সমস্যা হলো ডিজিটাল সিস্টেমগুলোতে আপনার কাছে শুধু একটি নয় অনেক গুলো মডেল থাকছে।
চাকরি ছাড়ার বিষয়ে জিওফ্রে হিন্টন বলেন, আমার চাকরি ছাড়ার আরও কয়েকটি কারণ রয়েছে। একটি হল আমার বয়স ৭৫, এখন অবসর নেয়ার সময়। অন্যটি হলো, আমি আসলে গুগল সম্পর্কে কিছু ভালো জিনিস বলতে চাই। যদি আমি গুগলের জন্য কাজ না করি তবে সেগুলো আরও বিশ্বাসযোগ্য হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ