1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মাস শেষে টাকা থাকে না? কাজে লাগতে পারে ৫০–৩০–২০ পদ্ধতি গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার সচিবালয় স্থানান্তর: পুরনো বাণিজ্য মেলার মাঠ ফেরত দাবি শেকৃবি শিক্ষক-শিক্ষার্থীদের দুর্গাপূজার নিরাপত্তা: ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ গায়েব, থানায় জিডি বিদেশগামী কর্মীদের তথ্য সংশোধন এখন জেলা কার্যালয়েই স্কুল-কলেজে জরুরি নির্দেশনা পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ দুর্নীতির মামলা: প্রশ্নফাঁসের সেই আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ১৫ অক্টোবর ২০২৬

বাইডেনকে ‘ভবিষ্যতহীন বৃদ্ধ’ বললেন কিমের বোন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৬০ Time View

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন ও রাজনীতিবিদ কিম ইয়ো জং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন। তার ভাষ্য, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ‘ভবিষ্যতহীন এক বুড়ো লোক’। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি।
কিম জং উনের বোন ও রাজনীতিবিদ কিম ইয়ো জং বলেছেন, এমন এক ব্যক্তির কাছ থেকে এই অযৌক্তিক মন্তব্য এসেছে যিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও দায়িত্ব নিতে একেবারেই সক্ষম নন, একজন বৃদ্ধ মানুষ যার কোন ভবিষ্যত নেই। মেয়াদের বাকী দুবছরও তার পক্ষে কাজ চালিয়ে নেয়া কঠিন হবে।
এ ছাড়া প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরীয় নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং শাসন ক্ষমতার অবসান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক মন্তব্যকে অযৌক্তিক বলে সমালোচনা করেছেন।
সম্প্রতি ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার নেতা ইয়ুন সুক ইয়েওলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন বাইডেন। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও এর মিত্র ও সহযোগী দেশগুলোর ওপর উত্তর কোরিয়ার পারমাণবিক হামলা হলে পিয়ং ইয়ংয়ের ক্ষমতাসীন সরকার শেষ হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ