1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন ইরান হামলায় ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র: সিএনএন চার দিনে ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল মাস শেষে টাকা থাকে না? কাজে লাগতে পারে ৫০–৩০–২০ পদ্ধতি গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার সচিবালয় স্থানান্তর: পুরনো বাণিজ্য মেলার মাঠ ফেরত দাবি শেকৃবি শিক্ষক-শিক্ষার্থীদের দুর্গাপূজার নিরাপত্তা: ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ গায়েব, থানায় জিডি বিদেশগামী কর্মীদের তথ্য সংশোধন এখন জেলা কার্যালয়েই স্কুল-কলেজে জরুরি নির্দেশনা

রাশিয়াকে একঘরে করার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে : ল্যাভরভ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৭৩ Time View

মস্কোকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের প্রচেষ্টা একেবারে ব্যর্থ হচ্ছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
শনিবার রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার অনলাইনে মাল্টিপোলারিটি বিষয়ক গ্লোবাল কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক বলেন, ‘এটি একেবারে স্বাভাবিক বলে মনে হচ্ছে যে, ইতিহাসের গতিপথকে উল্টে দেওয়ার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি ‘নিয়ম-তান্ত্রিক বিশ্ব ব্যবস্থা’ মেনে চলতে বাধ্য করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তাদের স্যাটেলাইট গুলোর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এক্ষেত্রে আমি বলবো রাশিয়াকে আন্তর্জাতিক অঙ্গন থেকে একেবারে একঘরে করতে পশ্চিমাদের চালিয়ে আসা প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।’
এ সম্মেলনের আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে যে, এই অনুষ্ঠান বিশ্বজুড়ে মাল্টিপোলারিটির পক্ষে দাঁড়ানো রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মনোযোগ আকর্ষণ করবে এবং ন্যায্য ও আরো গণতান্ত্রিক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ