1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

অনিয়মের অভিযোগে বিবিসি চেয়ারম্যানের পদত্যাগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৫৭ Time View

বিবিসির চেয়ারম্যান রিচার্ড শার্প পদত্যাগ করেছেন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য ব্যাংক ঋণে মধ্যস্থতা করতে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ ওঠায় পদত্যাগ করেন তিনি।
তদন্ত প্রতিবেদনে অনিয়মের বিষয়টি উঠে আসার পরে আজ শুক্রবার তিনি পদত্যাগের ঘোষণা দেন। কমিশনার ফর পাবলিক অ্যাপয়েন্টমেন্টের ওই তদন্তের নেতৃত্ব দিয়েছেন অ্যাডাম হেপিনস্টল কেসি নামের একজন আইনজীবী।
বিবিসির স্বার্থকে অগ্রাধিকার দিতে পদত্যাগ করছেন উল্লেখ করে রিচার্ড বলেছেন, সচেতনভাবে এই অনিয়ম তিনি করেননি। এটি ছিল একটি ‘অনিচ্ছাকৃত ভুল’। তিনি বলেছেন, আমি মনে করি, (উদ্ভূত পরিস্থিতিতে) আমার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এই পদে থাকলে তা বিভ্রান্তিকর হতে পারে।
জনসনকে প্রায় ৮০ হাজার পাউন্ড ঋণ নিতে সাহায্য করেছিলেন তিনি- এমনটাই অভিযোগ। সেই ঋণ পাওয়ার পরেই দ্রুত বিবিসির চেয়ারম্যান পদে নিযুক্ত হন রিচার্ড।
বিবিসি যখন কোনো চেয়ারম্যান নিয়োগ করে, তখন তার মনোনয়ন আসে সরকারের তরফ থেকে। কিন্তু একটি বোর্ডের কাছে ওই ব্যক্তিকে সমস্ত তথ্য জানাতে হয়। সরকারের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি স্পষ্ট করে জানাতে হয়।
রিচার্ড যখন চেয়ারম্যান হন, তখন তিনি ঋণের বিষয়টি সম্পূর্ণ আড়ালে রেখেছিলেন। আর সেটিই তার দোষ বলে মনে করা হচ্ছে। যে কারণে, বিরোধীরা দাবি তুলেছিল, যত দ্রুত সম্ভব শার্পকে পদত্যাগ করতে হবে।
তবে এ বিষয়ে মুখ খোলেননি বরিস জনসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ