1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অর্থ লেনদেনের অভিযোগ জামায়াতের এক দিনের ব্যবধানে উদ্ধার ক্রিকেটারদের ৮ লাগেজ, গ্রেপ্তার ৪ ‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন ইরান হামলায় ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র: সিএনএন চার দিনে ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল মাস শেষে টাকা থাকে না? কাজে লাগতে পারে ৫০–৩০–২০ পদ্ধতি গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার সচিবালয় স্থানান্তর: পুরনো বাণিজ্য মেলার মাঠ ফেরত দাবি শেকৃবি শিক্ষক-শিক্ষার্থীদের দুর্গাপূজার নিরাপত্তা: ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ গায়েব, থানায় জিডি

ইরান ও সৌদি আরব বাণিজ্য আবার শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৭০ Time View

পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশ ইরান ও সৌদি আরব দীর্ঘ বিরতির পর দ্বিপক্ষীয় বাণিজ্য আবার শুরু করেছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় মিডল ইস্ট মনিটর।
ইরানের শিল্প, বাণিজ্য ও খনিজ বিষয়ক মন্ত্রী রেজা ফাতেমি আমিন রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছেন, সৌদি আরবে ইরানি পণ্য প্রবেশের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এখন দুই পক্ষের মধ্যে সমঝোতার পর তার মন্ত্রণালয় সৌদি আরবে পণ্য রফতানির প্রক্রিয়া শুরু করেছে।
ইরানের শিল্প, বাণিজ্য ও খনিজ বিষয়ক মন্ত্রী রেজা ফাতেমি আমিনইরানের শিল্প, বাণিজ্য ও খনিজ বিষয়ক মন্ত্রী রেজা ফাতেমি আমিন
চলতি মাসের শুরুতে ইরানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের মুখপাত্র রুহুল্লাহ লতিফি জানান, তেহরান ও রিয়াদের মধ্যে রাজনৈতিক সম্পর্কের উন্নতি দুই দেশের মধ্যে উন্নত অর্থনৈতিক সম্পর্কের ভিত্তি স্থাপন করেছে। গত তিন বছরে তার দেশ সৌদি আরব ১৪ মিলিয়ন ডলারের বেশি মূল্যের ইস্পাত রফতানি করেছে।
ইরানের ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের পশ্চিম এশিয়া বিষয়ক পরিচালক ফারজাদ পিল্টন জানান, তেহরান সৌদি আরবের সঙ্গে বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তির দিকে নজর রাখছে। ইস্পাত, জাফরান, কার্পেট, সিমেন্ট ও শুকনো ফলের দিকে মনোনিবেশ করে এটি আরও দুই বিলিয়ন ডলার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
গত তিন বছরে তার দেশ সৌদি আরব ১৪ মিলিয়ন ডলারের বেশি মূল্যের ইস্পাত রফতানি করেছে।গত তিন বছরে তার দেশ সৌদি আরব ১৪ মিলিয়ন ডলারের বেশি মূল্যের ইস্পাত রফতানি করেছে।
উল্লেখ্য, গত মাসে তেহরান ও রিয়াদ সাত বছর পর তাদের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করতে সম্মত হয়। এরপর চলতি মাসের শুরুতে বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়। সেখানে তারা আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক মিশন পুনরায় চালু করতে সম্মত হন।
বেইজিংয়ে এই চুক্তি সম্পাদনের কয়েক দিন পর সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান ইরানে সৌদি বিনিয়োগের জন্য ‘অনেক সুযোগ’ উল্লেখ করে জানিয়েছিলেন, তিনি দ্বিপক্ষীয় বাণিজ্যে কোনো বাধা দেখছেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ