1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অর্থ লেনদেনের অভিযোগ জামায়াতের এক দিনের ব্যবধানে উদ্ধার ক্রিকেটারদের ৮ লাগেজ, গ্রেপ্তার ৪ ‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন ইরান হামলায় ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র: সিএনএন চার দিনে ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল মাস শেষে টাকা থাকে না? কাজে লাগতে পারে ৫০–৩০–২০ পদ্ধতি গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার সচিবালয় স্থানান্তর: পুরনো বাণিজ্য মেলার মাঠ ফেরত দাবি শেকৃবি শিক্ষক-শিক্ষার্থীদের দুর্গাপূজার নিরাপত্তা: ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ গায়েব, থানায় জিডি

ইন্দোনেশিয়ায় পরপর দুই ভূমিকম্পের আঘাত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ৭১ Time View

অল্প সময়ের ব্যবধানে শক্তিশালী দুই ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া। প্রাথমিকভাবে এতে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় রোববার (২৩ এপ্রিল) সকালে ইন্দোনেশিয়ার কেপুলাওয়ান বাতু এলাকায় দুই দফায় প্রায় ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। এর অল্প সময় পরই একই এলাকায় আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮।

ইএমসিএস জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে প্রথম ভূমিকম্পের গভীরতা ছিল ৪৩ কিলোমিটার, দ্বিতীয়টির গভীরতা ছিল ৪০ কিলোমিটার।
এর আগে, শুক্রবার (১৪ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৬ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। দ্বীপটির সুরাবায়া, তুবান, ডেনপাসার এবং সেমারাঙ অঞ্চলে ভূমিকম্পটির তীব্রতা অনুভূত হয়।

ইন্দোনেশিয়া তথাকথিত ‘প্যাসিফিক রিং অফ ফায়ার’-এর ওপর অবস্থিত, যা অত্যন্ত সক্রিয় একটি সিসমিক জোন। যেখানে পৃথিবীর ভূত্বকের বিভিন্ন প্লেট মিলিত হয় এবং প্রচুর সংখ্যক ভূমিকম্প ও আগ্নেয়গিরি তৈরি করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ