1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ৫১ Time View

২০১৪ সালের পর প্রথমবারের মতো পাকিস্তানের কোনও মন্ত্রী ভারত সফরে যাবেন। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন(এসসিও)-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ বালোচ বলেছেন, ‘এসসিও বৈঠকে বিলাওয়াল পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। আগামী চার ও পাঁচ মে গোয়ায় এই বৈঠক হবে।’ খবর পিটিআই এর
মুমতাজ বলেছেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং এসসিও-র বর্তমান চেয়ারম্যান এস জয়শঙ্করের আমন্ত্রণেই বিলাওয়াল ভারতে যাচ্ছেন। গত জানুয়ারিতে জয়শঙ্কর এই আমন্ত্রণ জানিয়েছিলেন।’
ভারত ছাড়া এসসিওর সদস্য দেশ হলো চীন, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, কাজাখস্তান এবং উজবেকিস্তান। আর ডায়লগ পার্টনার হলো শ্রীলঙ্কা, তুরস্ক, আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, নেপাল। ফলে এই বৈঠকের গুরুত্ব খুবই বেশি।
মুমতাজ বলেছেন, ‘পাকিস্তান যে এসসিও এবং এই অঞ্চলের পররাষ্ট্রনীতিকে কতটা গুরুত্ব দেয়, বিলাওয়ালের ভারত সফরের সিদ্ধান্তই তা বুঝিয়ে দিচ্ছে।’
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শেষ ভারত সফর হয়েছে ২০১১ সালে, হিনা রাব্বানি তখন ভারতে এসেছিলেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রও বিলাওয়ালের ভারত সফরের কথা জানিয়েছে। তারা জানিয়েছে, এটা ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ