1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি ৪৭ লাখ টাকা অবরুদ্ধের আদেশ যাত্রাপথে ক্রিকেটারদের পাসপোর্ট-ডলার-আইফোনসহ লাগেজ চুরি, পরে উদ্ধার ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে: বোর্ডের বিজ্ঞপ্তি বাংলাদেশের ক্রিকেটে প্রথমবার ট্রান্সপোর্ট পার্টনার, বিসিবির সঙ্গী ‘গাড়িবুক’ বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫, ৭৭৯ যাত্রী সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অর্থ লেনদেনের অভিযোগ জামায়াতের এক দিনের ব্যবধানে উদ্ধার ক্রিকেটারদের ৮ লাগেজ, গ্রেপ্তার ৪ ‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন ইরান হামলায় ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র: সিএনএন

সিরিয়ায় মার্কিন হামলায় আইএসের শীর্ষ নেতা নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৭৩ Time View

সিরিয়ায় মার্কিন বাহিনীর হামলায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএসআইএস) এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টার দিয়ে অভিযান চালানোর সময় তিনি নিহত হন।
ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টার দিয়ে চালানো ওই অভিযানের মূল টার্গেট ছিলেন আব্দ আল হাদি মাহমুদ আল হাজি। সোমবার সকালে সিরিয়ার উত্তরাঞ্চলে ওই হামলা চালানো হয়।
ওই বিবৃতিতে আব্দ আল হাদিকে মধ্যপ্রাচ্য এবং ইউরোপে হামলার মূল পরিকল্পনাকারী এবং আইএসের নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে।
আইএস বিদেশে কর্মকর্তাদের অপহরণের পরিকল্পনা করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার অভিযান চালায় মার্কিন বাহিনী। এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই অভিযানে আইএসের আরও দুই সদস্যও নিহত হয়েছেন। তবে অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
মাত্র দুই সপ্তাহ আগেই সিরিয়ার ওই একই অঞ্চলে অভিযান চালিয়ে আইএসের অপর এক শীর্ষ নেতা খালিদ আয়াদ আহমেদ আল জাবুরিকে হত্যা করে মার্কিন বাহিনী। সে সময় জানানো হয়, জাবুরি ইউরোপ ও তুরস্কে হামলার পরিকল্পনার জন্য দায়ী।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, তুরস্ক-সিরিয়ার উত্তর সীমান্তের জারাব্লুস শহরের প্রায় ২৫ কিলোমিটার (১৫ মাইল) পশ্চিমে আল-সুওয়াইদাহ গ্রামের একটি ভবন লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।
২০১৪ সালে উত্থানের পর সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে নিজেদের খিলাফত প্রতিষ্ঠা করে আইএস। সেসময় পূর্ব ইরাক থেকে পশ্চিম সিরিয়া পর্যন্ত প্রায় ৮৮ বর্গকিলোমিটার এলাকা দখল করে নিয়েছিল তারা।
কিন্তু তিন বছরের মধ্যে, ২০১৭ সালে সিরিয়া অংশে অধিকৃত অধিকাংশ এলাকা হারায় এ সন্ত্রাসীগোষ্ঠী। তার দুবছর পর, ২০১৯ সালে ইরাকের অধিকৃত অঞ্চলগুলোও হাতছাড়া হয়ে যায় তাদের।
খবর আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ