1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

টিকাগ্রহণকারী পর্যটকদের ভিসা দেয়া শুরু করছে আমিরাত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩৮ Time View

সংযুক্ত আরব আমিরাত পূর্ণ টিকাগ্রহণকারী পর্যটকদের জন্যে সোমবার থেকে ভিসা দেয়া শুরু করছে।

দুবাইতে বিলম্বিত এক্সপো ২০২০ শীর্ষক বাণিজ্য মেলা শুরুর এক মাস আগে থেকে ভ্রমণকারীদের জন্য ভিসা দেয়া হচ্ছে ।

এদিকে দেশটিতে করোনা সংক্রমণও কমে যাচ্ছে। তেল সমৃদ্ধ দেশটিতে গত কয়েক মাসের মধ্যে প্রথমবার গত সপ্তাহে দৈনিক সংক্রমণ এক হাজারের নিচে নেমে এসেছে।

সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম শনিবার এক খবরে জানিয়েছে, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারের লক্ষ্যে সকল দেশের পর্যটকের জন্যে সংযুক্ত আরব আমিরাতের দরোজা খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে পর্যটকদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকাগ্রহণ করতে হবে।

বার্তা সংস্থার খবরে আরও বলা হয়েছে, পূর্বে নিষিদ্ধ করা দেশগুলোসহ বিশ্বের সকল দেশের নাগরিকের জন্যে এ সিদ্ধান্ত কার্যকর হচেছ।

তবে টুরিস্ট ভিসায় যারা আসবেন তাদের অবশ্যই বিমানবন্দরে পিসিআর টেস্ট করাতে হবে।

দেশটিতে করোনা মহামারির মধ্যেই জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মানা বিষয়ক নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে।

এদিকে করোনা মহামারির কারণে পিছিয়ে দেয়া এক্সপো ২০২০ অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে লাখ লাখ লোক আমীরাতে আসবে যা দেশটির অর্থনীতিকে চাঙ্গা করবে।

সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত ৭ লাখ ১৫ হাজারেরও বেশি লোক করোনা আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২ হাজার ৩৬ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ