1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি-সিইও’র নিয়োগ বাতিল তিন ব্যাংকের এমডিদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল জ্বালানি সংকট উত্তরণসহ অর্থনীতি স্থিতিশীল হতে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী ‘বিশ্ব সেরাদের একজন’ ইয়ামালকে ভয় পান না ভিতিনিয়া এলডিসি উত্তরণ পেছাচ্ছে তিন বছর, প্রস্তুত কর্মপরিকল্পনা নতুন বেতন কাঠামো: চলতি মাস থেকেই বাড়ছে বেতন, ভাতা আগের হারেই অর্থ পাচারের মামলায় অ্যাপল গ্লোবালের দুই শীর্ষ কর্মকর্তার ২২ বছরের কারাদণ্ড ৩ থেকে ৫ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স মিলবে অনলাইন আবেদনে: বাণিজ্যমন্ত্রী নোয়াখালীর ২৩ মণ্ডপে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর সফর ঘিরে সৈয়দপুরে সাজসজ্জা, বালুচাপা দেওয়া হল ময়লার ভাগাড়

‘বিশ্ব সেরাদের একজন’ ইয়ামালকে ভয় পান না ভিতিনিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

বার্সেলোনার তারকা ফরোয়ার্ডকে নিয়ে আলাদা করে ভাবার কিছু আছে বলে মনে করেন না পিএসজির অভিজ্ঞ মিডফিল্ডার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সবুজ গালিচায় দুর্দান্ত ছন্দে ছুটছেন লামিন ইয়ামাল। একের পর এক ম্যাচে উপহার দিচ্ছেন অসাধারণ পারফরম্যান্স। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে বার্সেলোনার ম্যাচের আগেও তাই আলোচনার কেন্দ্রে তিনি। তবে কাতালান ক্লাবটির স্প্যানিশ তারকাকে নিয়ে একদমই ভীত নন ভিতিনিয়া।

১৯ বছর বয়সি ইয়ামালকে বিশ্বের সেরাদের একজন মানলেও, তাকে নিয়ে আলাদা করে ভাবতে নারাজ পিএসজির অভিজ্ঞ মিডফিল্ডার।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলেছেন ইয়ামাল। যেখানে নয়টি গোল ও ১০টি অ্যাসিস্ট করেছেন তরুণ উইঙ্গার। লা লিগায় সব মিলিয়ে ১১০ ম্যাচ ৩৮ গোল ও ৪০ অ্যাসিস্ট তার। চ্যাম্পিয়ন্স লিগে ৩৫ ম্যাচে ১২ গোলের সঙ্গে অ্যাসিস্ট করেছেন ১৪টি।

গত দুই মৌসুমে বার্সেলোনার লা লিগা জয়ে বড় ভূমিকা রেখেছেন ইয়ামাল। স্পেনের ২০২৪ ইউরো এবং ২০২৬ বিশ্বকাপ জয়েও অবদান কম নয় ইয়ামালের।

জাদুকরি পারফরম্যান্সে প্রায়ই স্তুতির জোয়ারে ভাসেন ইয়ামাল। তার প্রশংসায় পঞ্চমুখ ভিতিনিয়াও। তবে ইয়ামালকে ভয় পাওয়ার কিছু দেখেন না পর্তুগিজ ফুটবলার।

প্যারিসে মঙ্গলবার বার্সেলোনার মুখোমুখি হবে পিএসজি। ইয়ামালকে ভয় পাচ্ছেন কিনা তারা, আগের দিন সংবাদ সম্মেলনে ভিতিনিয়ার কাছে এমনটা জানতে চাওয়া হলে তিনি বলেন, “না, ইয়ামালকে আমি ভয় পাই না।

“সে বিশ্বের সেরা ফুটবলারদের একজন, এটা অস্বীকার করব না। এখন সে যা করছে সেটা অবিশ্বাস্য। তার মতো ফুটবলারদের বিপক্ষে খেলা বেশ উপভোগ্য। শুধু সে নয়, জানি সে বিশেষ একজন, তবে সবার আগে আমরা একটি দুর্দান্ত দলের মুখোমুখি হবো, শুধু লামিন ইয়ামালের নয়। বার্সেলোনা ভালো একটি দল।”

দল হিসেবেও চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছে বার্সেলোনা। প্রায় প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে দিচ্ছে তারা। মিডফিল্ড থেকে আক্রমণের সুর বেঁধে দেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন রদ্রি ও পেদ্রি।

প্রতিপক্ষের বিশ্বকাপজয়ী এই দুই মিডফিল্ডারের সঙ্গে দ্বৈরথ নিয়ে তেমন কিছু বলেননি ভিতিনিয়া। তবে বার্সেলোনার বিপক্ষে নিজেদের খেলার কৌশল নিয়ে আলাদা করে ভাবতে হবে বলে মনে করছেন তিনি।

“বার্সেলোনার বিপক্ষে খেলার জন্য কোন কৌশল সবচেয়ে ভালো হবে, তা আমরা দেখব। তারা দুর্দান্ত একটি দল, দারুণ সব খেলোয়াড় আছে তাদের। আগামীকাল ম্যাচটি কীভাবে খেলব, সেটির সেরা উপায় খুঁজে বের করতে হবে আমাদের।”

ভিতিনিয়ার মতে, হাইভোল্টেজ ম্যাচে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলবে। তাই ম্যাচের নিয়ন্ত্রণ কোনো এক দলের হাতে থাকবে কি না, তা নিয়ে সংশয় আছে তার।

“ম্যাচের নিয়ন্ত্রণ কারা নিতে পারে, সেটা হবে রোমাঞ্চকর ব্যাপার। আদৌ কোনো দল ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারবে কি না, সেটিও দেখার বিষয়। দুই দলই বল পায়ে ক্রমাগত চাপ তৈরি করতে চাইবে। দুই দলই এত বেশি চাপ দিলে পজেশন ধরে রাখা কঠিন। তবে আমি জানি, মাঠে দুটি দুর্দান্ত দল থাকবে।”

পর্যটন খাতে অব্যবস্থাপনা: কাঠামোগত অবহেলায় আর কত প্রাণহানি?

ইউপি নির্বাচনের আগে সরকারি এমপিদের বরাদ্দ বিতর্কের কারণ হতে পারে

মূল্যস্ফীতির হিসাব আর মানুষের জীবনের ফারাক

তৌফিক ভাই, আপনার দেওয়া সাহসেই লিখছি এই বিদায়গাথা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ