1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের ডলারের দাম বৃদ্ধি ঠেকাতে রিজার্ভ থেকে ২ কোটি ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা দুর্গোৎসব দেখতে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ানো রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও জরিমানা সৌদি আদালতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চেয়েছে ঢাকা ১৩ বছর ধরে চলা ঢাকা–গাজীপুর বিআরটি প্রকল্প বাতিল, হবে ছয় লেনের সড়ক গল্পের জোরেই কোটি ভিউ, শাওনের দুই নাটক ঘিরে উদযাপন রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা

কাশ্মীর সুরক্ষিত, ক্ষতি করতে পারবে না তালিবান: দাবি ভারতের

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৪৯ Time View

কাশ্মীরে তালিবদের থেকে কোনও বিপদের আশঙ্কা নেই, আশ্বস্ত করল ভারতীয় সেনা। তারা জানিয়েছে, কাশ্মীর সম্পূর্ণ সুরক্ষিত। তাই তালিবদের নিয়ে অযথা ভয় পাওয়ার কারণ নেই।

পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে টানা ১০৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে আফগানিস্তানের। সীমান্ত লাগোয়া ১২টি আফগান প্রদেশ। অন্য দিকে, কাশ্মীরে এই সীমান্ত লাগোয়া এলাকাগুলি হল খাইবার পাখতুঙ্খাওয়া, বালোচিস্তান এবং গিলগিট বালিস্তান। যা আপাতত পাক নিয়ন্ত্রণে। তালিবরা আফগানিস্তান দখল করার পরই সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। রবিবার ভারতীয় সেনাবাহিনীর ১৫ কর্পসের জেনারেল অফিসার কম্যান্ডিং লেফটেন্যান্ট জেনারেল ডিপি পাণ্ডে বলেন, ‘‘কাশ্মীরের নিরাপত্তা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এ নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই।’’

রবিবার ভারতের জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে কাশ্মীর স্টেডিয়ামে কাশ্মীর প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেখানেই প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন পাণ্ডে। তবে তালিবদের নিয়ে যে ভয়ের কোনও কারণ নেই, তা পাণ্ডে আগেও বলেছিলেন। দিন কয়েক আগে তিনি দাবি করেছিলেন, তালিবরা যদি ভারতের সীমান্তে এসেও পড়ে, তবে তাদের এলওসি-র দুর্ভেদ্য প্রাচীরের মোকাবিলা করতে হবে। ভারতীয় সেনাবাহিনীর এ ধরনের আক্রমণ প্রতিহত করতে সক্ষম। তাই তালিবরা চাইলেই কিছু করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ