1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩৯ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা চারশর নিচে নেমে এসেছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় কমেছে ভাইরাসে আক্রান্ত নতুন রোগীর সংখ্যাও। তবে গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হওয়া মানুষের তুলনায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশি মানুষ। এ ছাড়া দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি আরও কমেছে সুস্থতার হার।

আজ সোমবার (৩০ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৯০৯ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী সংখ্যা কমেছে ২ হাজারের বেশি। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৯৩৯ জনে।

অন্যদিকে রবিবারের তুলনায় সোমবার ভারতে প্রাণহানির সংখ্যা আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩৮০ জন। অর্থাৎ গত এক দিনে মৃত্যু কমেছে ৮০ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৩৮ হাজার ২১০ জন।

এদিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের ক্ষেত্রে সোমবারও ভারতে বজায় রয়েছে বিপরীত চিত্র। অর্থাৎ সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হওয়া মানুষের তুলনায় ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন বেশি মানুষ। ফলে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা আরও বেড়েছে।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৪ হাজার ৭৬৩ জন মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৪৩ হাজার। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৬ হাজার ৩২৪ জনে।

ভারতের মোট শনাক্ত রোগীর ১ দশমিক ১৫ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী। রবিবারের তুলনায় সোমবার এই হার বেড়েছে। এদিকে গত একদিনে ভারতে সুস্থতার হার আরও কমেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক সংক্রমণের এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ০২ শতাংশ। এর আগে টানা ৩৪ দিন ধরে দেশটিতে এই হার ৩ শতাংশের নিচেই ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ