1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চোখের জলে আফগানিস্তান ছাড়লেন পরিচালক রোয়া হায়দরি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৪৯ Time View

রুক্ষ হলেও তো দেশের মাটি। সেখানে যেন শুধুই রক্তের দাগ, মানুষের হাহাকার। ফলে বাধ্য হয়ে দেশ ছাড়তে হচ্ছে আফগান পরিচালক রোয়া হায়দরিকে।

চোখের জলে দেশকে বিদায় জানালেন রোয়া। তবে আবারও ফেরার প্রত্যয় তার কণ্ঠে।

গত ৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নিয়েছে তালেবান। অনেকে প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে চাইছেন।

আকুতি নিয়ে প্রতিদিন কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে জড়ো হচ্ছেন আফগান নাগরিকরা। এমন পরিস্থিতিতে দেশ ছাড়তে হয়েছে আফগান পরিচালক রোয়া হায়দরিকেও।

সিনেমা পরিচালনার পাশাপাশি ভাল ফটোগ্রাফার রোয়া। সোশ্যাল মিডিয়ায় যে ছবি তিনি শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে হাঁটু মুড়ে বসে তিনি।

ছবির ক্যাপশনে রোয়া লিখেছেন, ‘নিজের কথা বলার অধিকার বজায় রাখতে আমাকে আমার দেশ ছাড়তে হচ্ছে। জন্মভূমি ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে।’

‘আবার শূণ্য থেকে শুরু। নিজের মৃত আত্মা আর ক্যামেরাটা সঙ্গে নিয়ে সাগর পাড়ে যাচ্ছি। বুকে প্রবল কষ্ট নিয়ে বলছি- বিদায় জন্মভূমি। আবার দেখা হবে’ যোগ করেন গুণী এ পরিচালক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ