1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

তালেবানের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে হবে : মেরকেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৪৬ Time View

আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই তালেবানের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। বুধবার দেশটির পার্লামেন্টে দেওয়া ভাষণে এ কথা বলেছেন তিনি।

মেরকেল বলেন, গত ২০ বছরের ‘অর্জনের সুরক্ষার’ জন্যই তালেবানের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে হবে। তবে তালেবানকে কোনো শর্তবিহীন চুক্তির প্রস্তাব দেওয়া হবে না।

তালেবানদের আফগানিস্তান দখল ও সন্ত্রাসবাদ বৃদ্ধির ঝুঁকি প্রসঙ্গে অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, ‘নতুন এই বাস্তবতা তিক্ত, কিন্তু আমাদেরকে অবশ্যই এর সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে।’

আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে জার্মান চ্যান্সেলর বলেন, ‘গত ২০ বছরে আফগানিস্তানে অনেক উন্নয়ন হয়েছে ন্যাটোর নেতৃত্বে। সেসব অব্যাহত রাখতে হবে। কারণ সেসব উন্নয়ন আমাদের অর্জন। এখন আফগানিস্তানের ৭০ শতাংশ মানুষ নিরাপদ পানি পান করতে পারছে। এক যুগ আগে যা ছিল ২০ শতাংশ। এসব প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে যদি তালেবানের সঙ্গে আলোচনা বন্ধ হয়ে যায়। তাই লক্ষ্য অর্জনের জন্য আলোচনা অব্যাহত রাখতে হবে।’

অ্যাঙ্গেলা মেরকেল বলেন, ‘ইতিহাসের অনেক কিছুই অনেক সময় নেয়। এজন্য আমাদের আফগানিস্তানকে ভুলে যাওয়া উচিত হবে না।’
খবর এনডিটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ