1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

করোনা টিকার বুস্টার ডোজের অনুমোদনের আবেদন করবে ফাইজার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৪৪ Time View

নভেল করোনাভাইরাসের দুই ডোজ টিকার পর আরও একটি বুস্টার ডোজ (কার্যক্ষমতা বৃদ্ধির টিকা) প্রয়োগের জন্য মার্কিন অনুমোদনের জন্য আবেদন করবে টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার। রয়টার্সের।

ফাইজার স্থানীয় সময় বুধবারের একটি ঘোষণায় জানায়, তারা ১৬ বছর বা তার বেশি বয়সী মার্কিনিদের জন্য তাদের টিকার তৃতীয় (বুস্টার) ডোজের অনুমোদন জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে। সংস্থাটি জানিয়েছে, তারা চলতি সপ্তাহের শেষের দিকে মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসনের (এফডিএ) কাছে তাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে বলে আশা করছে।

করোনার ডেলটা ধরনের সংক্রমণের মধ্যে গেল সপ্তাহে মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা নাগরিকদের সুরক্ষার জন্য কোভিড-১৯-এর বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

যদিও স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে টিকার সুরক্ষা সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পাচ্ছে। তবে, সংক্রমণ ও মৃত্যুঝুঁকি কমাতে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের তৈরি তিনটি ভ্যাকসিন দেওয়া অব্যাহত রয়েছে।

এ মাসের শুরুর দিকে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছিল—অঙ্গ প্রতিস্থাপিত এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিরা ফাইজার বা মডার্নার টিকার অতিরিক্ত ডোজ পেতে পারেন।

যেসব মার্কিনি অন্তত আট মাস আগে কোভিড টিকার পূর্ণাঙ্গ ডোজ সম্পন্ন করেছে, তাদের জন্য সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ফাইজার ও মডার্নার টিকার তৃতীয় ডোজের ব্যবস্থা করার প্রস্তুতি নিচ্ছে মার্কিন সরকার। অবশ্য তার আগে এফডিও ও ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিদ্ধান্ত নেবে টিকার বুস্টার ডোজের দরকার আছে কি না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ