1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

ওমরাহ পালন: চায়নিজ টিকা নিয়ে বিপাকে বাংলাদেশিরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৪৪ Time View

ধর্মসচিব নুরুল ইসলাম বলেছেন, দেশের হাজারো ধর্মপ্রাণ মুসল্লি ওমরাহ পালনের জন্য সৌদি আরব যেতে মুখিয়ে আছেন। কিন্তু টিকা নিয়ে জটিলতা থেকেই যাচ্ছে। নিয়মের বেড়াজালে আটকাপড়ে যেন ওমরাহ করতে যাওয়ার পথ বন্ধ না হয় সে লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা চালাবে।

সৌদি সরকার সিনোফার্ম ও সিনোভ্যাকের দুই ডোজ টিকাগ্রহীতাদের ওমরাহ পালনের অনুমোদন দিলেও বুস্টার ডোজ গ্রহণ করতে হবে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কথা বলেন।

নুরুল ইসলাম বলেন, সৌদি আরবের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি না পেলেও সেখানে দায়িত্বরত বাংলাদেশের কাউন্সিলরের (হজ) মাধ্যমে জানতে পেরেছি, সৌদি আরব সিনোফার্ম বা সিনোভ্যাকের টিকার অনুমোদন দিলেও দুই ডোজের অতিরিক্ত বুস্টার ডোজ (দেশটিতে অনুমোদিত টিকাগুলোর যে কোনো একটি) গ্রহণকারীদের সৌদিতে প্রবেশের অনুমতি দেবে। বাংলাদেশের ক্ষেত্রে এ নিয়ম প্রয়োগ করলে সমস্যা থেকেই যাবে বলে জানান তিনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশ এখনো বুস্টার ডোজ শুরু করেনি, চিন্তা-ভাবনা করছে। সেক্ষেত্রে এ নিয়ম অব্যাহত থাকলে বাংলাদেশের মতো অনেক দেশ ওমরাহ পালন করতে যেতে পারবে না। আগে সৌদি আরবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন ও মডার্নার টিকা ব্যবহারের অনুমোদন ছিল। এখন সিনোফার্ম বা সিনোভ্যাকের টিকার অনুমোদন দিয়েছে। তবে সৌদি সরকার বুস্টার ডোজের কথা উল্লেখ করেছে।

ধর্মসচিব বলেন, সিনোফার্মের দুই ডোজ টিকা নিয়ে যাতে এ দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা ওমরাহ পালনে সৌদি আরব যেতে পারেন সে বিষয়ে ধর্ম মন্ত্রণালয় ছাড়াও কূটনৈতিকভাবে যোগাযোগ অব্যাহত রয়েছে। সৌদি সরকার এ দেশের ধর্মপ্রাণ মানুষের কথা ভেবে দুই ডোজ সিনোফার্মের টিকাগ্রহীতাদের অনুমতি দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ