1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

করোনা বিশ্ব : মৃত্যু আরো বেড়েছে

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৪৫ Time View

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়।

সেই শুরু থেকে এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসের লাগামহীন ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে পুরো বিশ্ব। এ ভাইরাসের নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও ধরাশায়ী।

মরণঘাতী ভাইরাসটিতে প্রতিদিনই লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে। অপরদিকে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে।

বিশ্বজুড়ে টিকা কর্যক্রম চললেও থামছে না করোনাভাইরাসের সংক্রমণের গতি ও মৃত্যু।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার (১১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ও সংক্রমণ কিছুটা বেড়েছে। এ সময় মারা গেছেন আরো ১০ হাজার ৭২ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭ হাজার ৬০৬ জন। আর মঙ্গলবার (৯ আগস্ট) মারা যান আরও ৭ হাজার ৯৫৫ জন এবং আক্রান্ত হন ৫ লাখ ২২ হাজার ৩৮২ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু ৪৩ লাখ ২৬ হাজার ৭৮৯ জন এবং আক্রান্ত হয়েছেন ২০ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার ৬২৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার ৭৯৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৬৮ লাখ ৯২ হাজার ২১৫ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৪ হাজার ৬৬২ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২০ লাখ ৩৩ হাজার ৩৩৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২৯ হাজার ১৮৩ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ২১ লাখ ৩ হাজার ৩৮৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৪ হাজার ৮৯০ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ লাখ ৯১ হাজার ২৮৮ জন। মারা গেছেন এক লাখ ৬৬ হাজার ৪৪২ জন।

এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৬৩ লাখ ৩৯ হাজার ৫০৯ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ১২ হাজার ৩৫৬ জন।

আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, তুরস্ক সপ্তম, আর্জেন্টিনা অষ্টম, কলম্বিয়া নবম ও স্পেন দশম স্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬তম।

এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ