1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

আইএইএ’র সঙ্গে সাময়িক সমঝোতা ইরানের

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৩ Time View

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সাময়িক সমঝোতায় পৌঁছেছে ইরান। ইরানের সহযোগিতার ক্ষেত্রে যে অচলাবস্থা দেখা দিতে যাচ্ছিল আপাতত ৩ মাসের জন্য তার অবসান ঘটেছে। আইএইএ;র মহাপরিচালক রাফায়েল গ্রোসির তেহরান সফরে উভয় পক্ষ এ সমঝোতায় মিলিত হয়েছে।

রবিবার উভয় পক্ষের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক পরিদর্শকরা আগামী তিন মাস ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ‘জরুরি’ পরিদর্শন কাজ চালিয়ে যেতে পারবেন।

২০২০ সালের ২৬ আগস্ট গ্রোসির আগের বারের তেহরান সফরের সময় আইএইএ’র সঙ্গে ইরানের যে সমঝোতা হয়েছে তার বাস্তবায়ন অব্যাহত থাকবে।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পার্লামেন্টে পাস হওয়া আইনের ভিত্তিতে ২৩ ফেব্রুয়ারি থেকে তেহরান এনপিটির সম্পূরক প্রটোকল বাস্তবায়ন স্থগিত রাখবে। এর অর্থ হচ্ছে, আন্তর্জাতিক পরিদর্শকরা পূর্ব ঘোষণা ছাড়া আর ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারবেন না। তবে ইরান আগের মতো উভয় পক্ষের মধ্যে স্বাক্ষরিত ‘সেফগার্ড এগ্রিমেন্ট’ পুরোপুরি মেনে চলবে।

আগামী ৩ মাস আইএইএ’র পরিদর্শকরা পূর্বঘোষিত সময়সীমা অনুযায়ী ইরানে তাদের পরিদর্শন কাজ চালাতে পারবেন। কোন কোন তারিখ তারা তেহরান সফরে যাবেন তার তালিকাও চূড়ান্ত করা হয়েছে।

ইরানের পার্লামেন্ট গত ডিসেম্বরে এ সংক্রান্ত একটি আইন পাস করে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র পরবর্তী দুই মাসের মধ্যে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে তেহরান সম্পূরক প্রটোকল বাস্তবায়ন স্থগিত রাখবে।

ওই আইনের ভিত্তিতে ইরান গত সপ্তাহে আইএইএ-কে জানিয়ে দেয়, ২১ ফেব্রুয়ারির মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ২৩ ফেব্রুয়ারি থেকে তেহরান পূর্ব ঘোষণা ছাড়া আর কোনও পরিদর্শক গ্রহণ করবে না।
খবর পার্স টুডে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ