1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক বরখাস্ত একের পর এক শীর্ষ কর্মকর্তার বিদায়, এবার পদত্যাগ মার্কিন সেনাবাহিনী সচিবের মেসিহীন বিশ্বকাপের কথা ভাবতেই আক্ষেপ মরিনহোর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান

কলকাতায় কোকেনসহ বিজেপি নেত্রী পামেলা গোস্বামী আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৬ Time View

ভারতের পশ্চিমবঙ্গে মাদকসহ আটক হয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) যুবনেত্রী পামেলা গোস্বামী।

এনডিটিভি জানিয়েছে, শুক্রবার দক্ষিণ কলকাতার অভিজাত অঞ্চল বলে পরিচিত নিউ আলিপুরের রাস্তা থেকে সঙ্গীসহ তাকে আটক করা হয়েছে। সে সময় তিনি কোকেন বহন করছিলেন। এ নিয়ে এখনো বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

পামেলা হুগলি জেলা বিজেপি যুব মোর্চার পর্যবেক্ষক। আগেও তার বিরুদ্ধে বেআইনিভাবে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। পুলিশ বিষয়টি নিয়ে খোঁজখবর করছিল। আজ শুক্রবার নিউ আলিপুরে নিজের বাসার কাছে গাড়ি পার্কিংয়ের জন্য যান পামেলা। সেখানেই তাকে হাতেনাতে ধরে পুলিশ। নিউ আলিপুর থানার পুলিশের দাবি, পামেলার গাড়ি থেকে প্রায় ১০০ গ্রাম কোকেনের প্যাকেট উদ্ধার করেছে তারা।

পুলিশ জানিয়েছে, পামেলা গোস্বামীর হ্যান্ডব্যাগ থেকে কোকেন উদ্ধার হয়েছে। এমনকী বিজেপিনেত্রী গাড়ির সিটের নিচ থেকেও কোকেন পাওয়া গেছে।

পুলিশের কাছে খবর ছিল, প্রায় প্রতিদিনই নিউ আলিপুরে যাতায়াত করেন পামেলা গোস্বামী। গোপন সূত্রে খবর পাওয়ার পরেই শুক্রবার নিউ আলিপুরে ফাঁদ পেতে ছিল পুলিশ। এদিনও যে তিনি যাবেন, সেটা আগে থেকেই খবর ছিল পুলিশের কাছে। পামেলা গোস্বামীর গাড়ি থামতেই পুলিশ তাকে গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ