1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক বরখাস্ত একের পর এক শীর্ষ কর্মকর্তার বিদায়, এবার পদত্যাগ মার্কিন সেনাবাহিনী সচিবের মেসিহীন বিশ্বকাপের কথা ভাবতেই আক্ষেপ মরিনহোর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান

ভারতে করোনা ভ্যাকসিন নিয়েছেন ১ কোটির বেশি মানুষ

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৬ Time View

করোনা মোকাবিলায় টিকাদানে নতুন রেকর্ড করেছে ভারত। বিশ্বের মধ্যে দ্বিতীয় দ্রুততম সময়ে ১ কোটি মানুষকে ভ্যাকসিন দিয়েছে দেশটি। এর মাঝে দেশটিতে ইতিমধ্যেই দ্বিতীয় ডোজের করোনা টিকা দেওয়ার পাশাপাশি দ্বিতীয় পর্বের টিকাদানেরও তোড়জোড় শুরু হয়েছে।

শুক্রবার ভারতে পার হয়েছে ১ কোটি মানুষের টিকাদান। এতে ভারতের সময় লেগেছে ৩৪ দিন। এর আগে যুক্তরাষ্ট্রে ৩১ দিনে এক কোটি মানুষকে করোনার টিকা দেয়া হয়েছিল। এ ছাড়া যুক্তরাজ্যের লেগেছিল ৫৬ দিন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশটিতে করোনা টিকার জন্য নিবন্ধনের কো-উইন অ্যাপে গোলোযোগের কারণে কিছু ক্ষেত্রে টিকাদানের ধীর গতি দেখা গেলেও দেশটি এ রেকর্ড গড়তে পেরেছে।

১৬ মার্চ প্রথম টিকাদান শুরু হয় ভারতে। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে স্বাস্থ্যকর্মী, পুলিশ, শিক্ষকসহ ৩০ কোটি প্রথমসারির করোনা যোদ্ধাকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে দেশটি।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯ লাখ ৬৩ হাজার ৩৯৪ জনে। এ সময়ে মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ১১১ জন।
খবর এনডিটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ