1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

জাপানে করোনাভাইরাসের নতুন রূপ শনাক্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৯ Time View

করোনাভাইরাসের নতুন রূপ শনাক্ত হয়েছে জাপানে। রাজধানী টোকিওর একটি অভিবাসী কেন্দ্রে সংক্রমণের ক্লাস্টার চিহ্নিত হয়েছে।

এমন সময় এই খবর আসলো যখন জাপান করোনা মহামারির তৃতীয় দফার প্রকোপ সামাল দিতে হিমশিম খাচ্ছে।

মন্ত্রী পরিষদের মুখ্য সচিব কাতসুনোবু কাতো জানিয়েছেন, জাপানের পূর্বাঞ্চলীয় কান্তো এলাকায় করোনার নতুন রূপটিতে আক্রান্ত ৯১ জন রোগী শনাক্ত হয়েছে। আরও দুই রোগী শনাক্ত হয়েছে বিমানবন্দরে। নতুন এই রূপটির সংক্রমণের বিস্তার রোধে নজরদারি ব্যবস্থা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে সরকার। অবশ্য নতুন এই রূপটি অনেক বেশি টিকা প্রতিরোধক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

কাতো বলেন, ‘বিদ্যমান রূপগুলোর চেয়ে নতুনটি সম্ভবত বেশি সংক্রামক এবং এটি দেশজুড়ে সংক্রমণ ঘটিয়ে চললে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকবে।’

জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফেকশাস ডিজিজ জানিয়েছে, করোনার এই নতুন রূপটির উৎপত্তি বিদেশে। তবে জাপানে এ পর্যন্ত করোনার যেসব ধরন পাওয়া গেছে এটা তার থেকে একেবারে ভিন্ন। এতে টিকার কার্যকারিতা হ্রাস পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ