1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

১০ দেশের দখলে ৭৫ শতাংশ ভ্যাকসিন : জাতিসংঘ মহাসচিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৭ Time View

বিশ্বব্যাপী করোনাভাইরাসের ভ্যাকসিন যেভাবে বিতরণ করা হচ্ছে তার কড়া সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনের ৭৫ শতাংশই মাত্র ১০টি দেশের দখলে রয়েছে। ভ্যাকসিনের এ বণ্টনকে ‘চরম অসম ও অন্যায্য’ বলে উল্লেখ করেছেন গুতেরেস।

বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক উচ্চ পর্যায়ের বৈঠকে গুতেরেস বলেন, ১৩০টি দেশ এক ডোজ ভ্যাকসিনও পায়নি। তিনি বলেন, ‘এ কঠিন মূহূর্তে ভ্যাকসিন সমতাই বিশ্ব সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় পরীক্ষা।’

সব দেশে ভ্যাকসিনের ন্যায্য বণ্টন নিশ্চিতের জন্য সংশ্লিষ্টদের নিয়ে জরুরি ভিত্তিতে একটি বৈশ্বিক ভ্যাকসিন প্রয়োগ পরিকল্পনার আহ্বান জানিয়েছেন গুতেরেস। এতে বিজ্ঞানী, ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ও অর্থ প্রদানকারীরা অন্তর্ভুক্ত থাকবেন।

জি-২০ জোটের বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিধর দেশগুলোর প্রতি একটি জরুরি টাস্ক ফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এই টাস্কফোর্স ফার্মাসিউটিক্যালস কোম্পানি, গুরুতপূর্ণ শিল্প ও প্রতিষ্ঠানগুলোকে একত্রিত করবে।

গত শুক্রবার এক বৈঠকে গুতেরেস বলেছিলেন, শীর্ষ ৭ অর্থনৈতিক শক্তিধর দেশের জোট জি-৭ প্রয়োজনীয় অর্থনৈতিক যোগানের উৎসগুলোকে একত্রিত করতে পারে।

গত মঙ্গলবার মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মারসেলো এবরার্দ জানান, নিরাপত্তা পরিষদের বৈঠকে মেক্সিকো সব দেশের জন্য ভ্যাকসিনের সম বণ্টনের ব্যাপারে গুরুত্ব আরোপ করবেন।

তিনি সমালোচনা করে বলেন, যেসব দেশে ভ্যাকসিন উৎপাদন করা হচ্ছে সেসব দেশে ভ্যাকসিন প্রয়োগের হার অনেক বেশি, অথচ দক্ষিণ আমেরিকার দেশগুলো ভ্যাকসিন পেতে হিমশিম খাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর জন্য ভ্যাকসিন কেনা ও সরবরাহের পরিকল্পনা করেছে। কোভ্যাক্স নামের এই উদ্যোগে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু করার লক্ষ্য অর্জনে ইতোমধ্যেই ব্যর্থ হয়েছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ