1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক বরখাস্ত একের পর এক শীর্ষ কর্মকর্তার বিদায়, এবার পদত্যাগ মার্কিন সেনাবাহিনী সচিবের মেসিহীন বিশ্বকাপের কথা ভাবতেই আক্ষেপ মরিনহোর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ

বৃহস্পতিবার আসছে আয়ারল্যান্ড উল্ভস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৯ Time View

বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী বৃহস্পতিবার ঢাকা পা রাখবে আয়ারল্যান্ড উল্ভস খ্যাত ‘এ’ দল’। এই সফরে আইরিশরা উদীয়মান টাইগারদের সঙ্গে খেলবে একটি চার দিনের ম্যাচ, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ।

আগামী ১৮ ফেব্রুয়ারি সকালে ঢাকা পৌঁছে অন্য ফ্লাইটে চট্টগ্রাম রওয়ানা করবে দলটি। এখানে করোনা পরীক্ষা শেষে ৩ দিন কোয়ারেন্টিনে থেকে অনুশীলনে নামবে আয়ারল্যান্ড উল্ভস।

চট্টগ্রামে ২৬ ফেব্রুয়ারি থেকে আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে চারদিনের ম্যাচটি। এরপর ৫, ৭ ও ৯ মার্চ চট্টগ্রামেই অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচ।

চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ১২ ও ১৪ মার্চ। ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। ওয়ানডের পর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৭ও ১৮ মার্চ।

আইরিশ উল্ভস দল: মার্ক আদির, কার্টিস ক্যাম্পার, পিটার চেজ, গেরেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন দোহেন, জনাথন গার্থ, শেন গেটকেট, গ্রাহাম হুম, জার্মি ললর, জস লিটল, জেমস ম্যাককালাম, নেইল রক, হ্যারি টেক্টর (অধিনায়ক), লর্কান টাকার ও বেন হোয়াইট।

বাংলাদেশ ইমার্জিং দল: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারি, শফিকুল ইসলাম (ইমন), মুকিদুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরী, রেজাউর রহমান রাজা, আমিনুল ইসলাম বিপ্লব, রকিবুল হাসান, তানভির ইসলাম, রিশাদ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ