1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
দায়িত্বরত অবস্থায় পূজামণ্ডপে গান গেয়ে এএসআই ক্লোজড লক্ষ্মীপুরে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে যুবলীগ নেতাকে অপহরণ, ছাত্রদল নেতা আটক ‘ডার্লিংস’-এ আলিয়ার সহ-অভিনেত্রী দিব্যার মৃত্যু ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৭৩ ফাইনালে ভারতের বিপক্ষে লড়াইয়ের লক্ষ্য বাংলাদেশের ঢাকা-গাজীপুর সড়ক ৬ লেনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার বিদায়ের সুর আর সিঁদুর খেলায় মাতোয়ারা সনাতন ধর্মের নারীরা আখচাষি হিসেবে সরকারি প্রণোদনা নিয়েছেন রাজশাহী-৬ এমপি আবু সাঈদ চাঁদ বিকেবি অফিসার কল্যাণ সমিতির বরিশাল বিভাগীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট দল: আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

১৭ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে থাকবেন সু চি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫২ Time View

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির রিমান্ডের মেয়াদ প্রাথমিকভাবে সোমবার পর্যন্ত ধারণা করা হলেও তা ১৭ ফেব্রুয়ারি (বুধবার) পর্যন্ত বলে জানিয়েছেন তার আইনজীবী।

রাজধানী নেপিদোতে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সু চির সঙ্গে সাক্ষাতের চেষ্টা চলছে জানিয়ে তার আইনজীবী খিন মং জ বলেন, ‘আমরা আমাদের পাওয়ার অব অ্যাটর্নি লেটার জমা দিতে এবং বিচারকের সঙ্গে কথা বলতে এসেছিলাম। বিচারকের মতে, আজ সোমবার নয়, আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে থাকবেন অং সান সু চি। প্রথমে হয়তো ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রকাশ্যে আসতে পারেন সু চি।’

আইনি প্রক্রিয়ায় কতটা স্বচ্ছতা রয়েছে জানতে চাওয়া হলে আইনজীবী বলেন, ‘এটি স্বচ্ছ কি না, তা আপনারা ভালো করেই জানেন।’

মিয়ানমারের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চিসহ অন্য শীর্ষ নেতাদের আটক করে গত ১ ফেব্রুয়ারি দেশটির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী। এর প্রতিবাদে টানা ১০ দিনের মতো আজ সোমবারও বিক্ষোভ করছে সেনাশাসন বিরোধী জনতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ