1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

ক্ষমতা হস্তান্তরে মিয়ানমার জান্তা সরকারকে জাতিসংঘের চাপ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫২ Time View

মিয়ানমারে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে ও গণতন্ত্রীপন্থি নেত্রী অং সান সু চির মুক্তির দাবি জানিয়েছে জাতিসংঘের শীর্ষ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এমন এক সময় জাতিসংঘ এ ইস্যুতে সরব হলো যখন জান্তা শাসনের বিরুদ্ধে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে সপ্তম দিনের মতো গণবিক্ষোভ অব্যাহত রয়েছে।

ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের অনুরোধে এক বিরল বিশেষ অধিবেশনে মিয়ানমারে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর ও নির্বিচারে আটক সব বন্দির মুক্তির দাবি জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে এইচআরডব্লিউ।

অধিবেশনের শুরুতে জাতিসংঘের উপ-মানবাধিকার প্রধান নাদা আল-নাসিফ বলেন, মিয়ানমারে যা ঘটছে, বিশ্ব তা দেখছে।

গত ১ ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর সু চি ও উইন মিন্টসহ সাড়ে ৩০০ লোককে আটক রেখেছে সামরিক সরকার। যাদের মধ্যে সাংবাদিক, শিক্ষার্থী, সন্ন্যাসী ও মানবাধিকারকর্মীও আছেন।

নাদা আল-নাসিফ বলেন, শান্তিপূর্ণ জমায়েত বন্ধ রাখতে ও বাকস্বাধীনতা হরণে কঠোর নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারেরও নিন্দা জানিয়েছেন তিনি।

নাদা আল-নাসিফ বলেন, আমাদের স্পষ্ট করতে দিন: শান্তিপূর্ণ বিক্ষোভে প্রাণঘাতী ও কম-প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার অগ্রহণযোগ্য।

তবে জরুরি অধিবেশনকে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে আখ্যায়িত করে নিন্দা জানিয়েছেন দেশটির ঐতিহ্যবাহী মিত্র দেশ রাশিয়া ও চীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ