1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৫৩ লাখ ছাড়িয়েছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৩৫ Time View

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৫৩ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৫৩ লাখ ৪৫ হাজার ৪২১। এর মধ্যে ১৩ লাখ ৩২ হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে তিন কোটি ৮৪ লাখ ৯০ হাজার ১০৪ জন।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ১৫ লাখ ৩৮ হাজার ৫৭। মৃত্যু হয়েছে দুই লাখ ৫২ হাজার ৬৫১ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৮ লাখ ৭৪ হাজার ১৭২। এর মধ্যে এক লাখ ৩০ হাজার ৫৫৯ জনের মৃত্যু হয়েছে।

ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৫৮ লাখ ৭৬ হাজার ৭৪০। এর মধ্যে এক লাখ ৬৬ হাজার ৬৭ জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস অ্যাডানম গেব্রিয়াসিস বলেছেন, প্রায় এক বছরের ভোগান্তিতে মানুষ ক্লান্ত হয়ে যেতে পারে, কিন্তু করোনাভাইরাস এখনও ক্লান্ত হয়নি। কার্যকর টিকা আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত সাবধানতা অবলম্বনে কোনো ফাঁকি দেওয়া যাবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ