1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা হয়ে মোংলায় প্রধানমন্ত্রী নিষিদ্ধ আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত দল’ যৌথভাবে চক্রান্ত-অপপ্রচার চালাচ্ছে: রিজভী বাংলাদেশের বিপক্ষে সিরিজ-সেরা হওয়ার পর নিষিদ্ধ অস্ট্রেলিয়া পেসার ‘মোটেও ভালো মনে হচ্ছে না’, সাকার চোট নিয়ে চিন্তিত আর্তেতা বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে চান না আফগানিস্তান কোচ মানিকগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ সড়ক দুর্ঘটনায় নিহত ২, অবরোধের পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘সশস্ত্র গোষ্ঠী’র গোলাগুলি, সরিয়ে নেওয়া হলো পর্যটকদের মেঘনাপাড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী চাঁদপুর জেলা ইজতেমা হেফাজতের নেতৃত্বে গঠিত হচ্ছে ‘সমমনা ইসলামী দল’

হেফাজতের নেতৃত্বে গঠিত হচ্ছে ‘সমমনা ইসলামী দল’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

সকালবেলা ডেস্ক: হেফাজতে ইসলামের নেতৃত্বে ‘সমমনা ইসলামী দল’ নামে কওমি মাদ্রাসাভিত্তিক ৭টি ইসলামি দলের একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম বা জোট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত মাখযানুল উলূম মাদ্রাসায় ৭টি ইসলামি দলের গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।

তিনি জানান, ‘সমমনা ইসলামী দল’ প্ল্যাটফর্মে ৭টি ইসলামী দল একসূত্রে গাঁথা হয়ে একসঙ্গে কাজ করার ব্যাপারে পূর্ণ একমত পোষণ করেছে।

হেফাজতে ইসলামের মহাসচিব আরও উল্লেখ করেন, এই প্ল্যাটফর্মে যুক্ত হতে যাওয়া যেসব দল বর্তমানে অন্য কোনো জোটের সঙ্গে সম্পৃক্ত রয়েছে, তারা পূর্বের জোট ত্যাগ করে সমমনা ইসলামী দল রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। আগামী ৫ ডিসেম্বর ৭টি দলের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

আল্লামা সাজিদুর রহমান বলেন, হেফাজতে ইসলাম দেশ, জাতি ও ইসলামের বৃহত্তর স্বার্থে সমমনা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করতে কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। তবে সব দলকে এক ছাতার নিচে আনার উদ্যোগ নিলেও হেফাজতে ইসলাম তার নিজস্ব নির্দলীয় অবস্থান ও স্বতন্ত্র ভূমিকা অব্যাহত রাখবে।

প্রস্তাবিত এই জোটে যুক্ত ৭টি ইসলামী দল হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ