1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় নিহত ২, অবরোধের পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, মানিকগঞ্জের ঘিওর উপজেলার মহালী গ্রামের শাহীন মিয়ার ছেলে ইয়াসিন (২০) ও একই গ্রামের মোজাহারের ছেলে বাবুল (২৮)।

তবে আহতদের পরিচয় জানা যায়নি। সূত্র জানিয়েছে, হতাহত সবাই অটোরিকশার আরোহী।

ঢাকা থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসা সেলফি পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব ১২-২৫৫৩) সঙ্গে আরিচা থেকে বরংগাইলগামী একটি অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান, জানিয়েছে সূত্র।

জানতে চাইলে বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কের দুই পাশে দুই শতাধিক যানবাহন আটকা পড়ে।

‘দুর্ঘটনার পর মহাসড়ক অবরুদ্ধ ছিল, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে,’ যোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ