1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

‘মোটেও ভালো মনে হচ্ছে না’, সাকার চোট নিয়ে চিন্তিত আর্তেতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন আর্সেনালের উইঙ্গার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

শেষ দিকের গোলে হার এড়ানো গেছে। তবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচে বড় একটা দুর্ভাবনাও সঙ্গী হয়েছে আর্সেনালের। চোট পেয়ে মাঠ ছেড়েছেন বুকায়ো সাকা। কোচ মিকেল আর্তেতা শঙ্কা নিয়ে বলছেন, বেশ গুরুতরই মনে হচ্ছে এই উইঙ্গারের চোট।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটির দশম মিনিটেই একটি পাস দেওয়ার সময় পড়ে গিয়ে বাম উরু চেপে ধরেন সাকা। এরপর তিনি মাঠেই শুয়ে ও বসে থাকেন কিছুক্ষণ, তার মুখ ছিল যন্ত্রণাক্লিষ্ট। পরে আর খেলা চালিয়ে যেতে পারেননি ২৫ বছর বয়সী তারকা। তার বদলে মাঠে নামেন এবেরেচি এজে।

ম্যাচের পর আর্তেতা জানান, সাকার চোট নিয়ে দুশ্চিন্তার কারণ আছে যথেষ্টই।

“কোনো ফুটবলারকে যখন তীব্র ব্যথার কারণে মাঠ ছাড়তে হয়, তখন তা কোনোভাবেই ভালো খবর নয়। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে।

“তাকে দেখে মোটেও ভালো মনে হচ্ছে না, তবে আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে।”

গত মৌসুমে অ্যাকিলিস টেন্ডনের সমস্যার কারণে সাতটি ম্যাচ খেলতে পারেননি সাকা। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে তার হ্যামস্ট্রিংয়ে অস্ত্রোপচার হয়। তখন তিনি তিন মাসেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন।

সাত বছর বয়স থেকেই আর্সেনালে আছেন সাকা। ১৭ বছর বয়সে ক্লাবের সিনিয়র দলে অভিষেক হয় তার। সব প্রতিযোগিতা মিলিয়ে এই ক্লাবের জার্সিতে খেলেছেন তিনি তিনশর বেশি ম্যাচ।

মক্কায় মৃত্যুদণ্ড: প্রবাসীদের আইনি সুরক্ষার কঙ্কালসার চিত্র

সড়ক দুর্ঘটনা রোধে রাষ্ট্রের ব্যর্থতার দায় আদালতের কাঁধে

তৌফিক ভাইয়ের চারটি বাক্য, আমার সাংবাদিকতার পাঠ

আট মাসেও কাটেনি অস্থিরতা: জনমনে স্বস্তি ফেরানো জরুরি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ