1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা হয়ে মোংলায় প্রধানমন্ত্রী নিষিদ্ধ আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত দল’ যৌথভাবে চক্রান্ত-অপপ্রচার চালাচ্ছে: রিজভী বাংলাদেশের বিপক্ষে সিরিজ-সেরা হওয়ার পর নিষিদ্ধ অস্ট্রেলিয়া পেসার ‘মোটেও ভালো মনে হচ্ছে না’, সাকার চোট নিয়ে চিন্তিত আর্তেতা বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে চান না আফগানিস্তান কোচ মানিকগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ সড়ক দুর্ঘটনায় নিহত ২, অবরোধের পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘সশস্ত্র গোষ্ঠী’র গোলাগুলি, সরিয়ে নেওয়া হলো পর্যটকদের মেঘনাপাড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী চাঁদপুর জেলা ইজতেমা হেফাজতের নেতৃত্বে গঠিত হচ্ছে ‘সমমনা ইসলামী দল’

সৌদির কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, ১ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

এমটিনিউজ২৪ ডেস্ক : সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বুধবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) জানিয়েছে, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে একই দিন সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, সৌদি আরামকোর শায়বাহ তেলক্ষেত্রে একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টাকালে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোনকে প্রতিহত করে। যদিও এই ঘটনায় দুজন নিহত হন।

হুথি বাহিনী এবং সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে একের পর এক হামলার সর্বশেষ ঘটনা এটি।

গত সপ্তাহে সৌদি কর্তৃপক্ষ জানায়, ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। এর আগে ১০ অক্টোবর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, একই বিমানবন্দরে আরেকটি হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

চলমান হুথি হামলার পরিপ্রেক্ষিতে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবে অবস্থিত তাদের কূটনৈতিক মিশনের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, ওই অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যান্য কয়েকটি মিশন থেকেও কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস বুধবার একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে, যেখানে সৌদি আরবে হুথিদের পক্ষ থেকে আরও হামলার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ