1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা হয়ে মোংলায় প্রধানমন্ত্রী নিষিদ্ধ আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত দল’ যৌথভাবে চক্রান্ত-অপপ্রচার চালাচ্ছে: রিজভী বাংলাদেশের বিপক্ষে সিরিজ-সেরা হওয়ার পর নিষিদ্ধ অস্ট্রেলিয়া পেসার ‘মোটেও ভালো মনে হচ্ছে না’, সাকার চোট নিয়ে চিন্তিত আর্তেতা বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে চান না আফগানিস্তান কোচ মানিকগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ সড়ক দুর্ঘটনায় নিহত ২, অবরোধের পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘সশস্ত্র গোষ্ঠী’র গোলাগুলি, সরিয়ে নেওয়া হলো পর্যটকদের মেঘনাপাড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী চাঁদপুর জেলা ইজতেমা হেফাজতের নেতৃত্বে গঠিত হচ্ছে ‘সমমনা ইসলামী দল’

আলাস্কায় ট্রাম্পের জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৫৬ Time View

নির্বাচনের এক সপ্তাহ পর আলাস্কা অঙ্গরাজ্যের ফল ঘোষণা করা হয়েছে। এই রাজ্যে জয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কায় ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা তিন। ফলে ট্রাম্পের কলেজ ভোট বেড়ে ২১৪ থেকে ২১৭-তে দাঁড়িয়েছে।

এপির খবরে বলা হয়, আলাস্কা রাজ্যের ৭৫ শতাংশ ভোট গণনা শেষে ট্রাম্প পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৬২৪ ভোট (৫৬.৯%)। আর ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন এক লাখ দুই হাজার ৮০ ভোট (৩৯.১%)।

যদিও এর আগেই প্রেসিডেন্ট হিসেবে জয় নিশ্চিত করেছেন জো বাইডেন। গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার চারদিন পর শনিবার জো বাইডেন ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ২৯০টি ভোট নিশ্চিত করতে সক্ষম হন। দেশটিতে প্রেসিডেন্ট পদে জয়ী হতে হলে মোট ২৭০ ইলেকটোরাল কলেজ ভোটের প্রয়োজন হয়।

এ নির্বাচনে পপুলার ভোটের মধ্যে বাইডেন পেয়েছেন ৭৬.৩ মিলিয়ন বা ৫০ দশমিক ৭ শতাংশ, আর ট্রাম্প পেয়েছেন ৭১.৬ মিলিয়ন বা ৪৭ দশমিক ৬ শতাংশ ভোট।

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হওয়া অনেকটাই নিশ্চিত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের। তবে তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প এখনও পরাজয় স্বীকার করেননি। তিনি কারচুপির অভিযোগ তুলে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ