1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

ব্রাজিলে করোনায় আরও ৫৬৪ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৪১ Time View

ব্রাজিলে আরও ভয়াবহ রূপ নিয়েছে করোনা পরিস্থিতি। প্রতিদিনই আক্রান্তের পাশাপাশি মৃতের সারি দীর্ঘ হলেও টানা এক সপ্তাহ ধরে সুস্থতা নেই লাতিন আমেরিকার দেশটিতে। নতুন করে প্রায় অর্ধলক্ষ মানুষের করোনা শনাক্ত হয়েছে, প্রাণহানি ঘটেছে ৫৬৪ জনের।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৭২৪ জন মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৭ লাখ ৪৯ হাজার ৭ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৫৬৪ জন। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৬৩ হাজার ৪০৬ জনে ঠেকেছে।

অপরদিকে, এখন পর্যন্ত সেখানে করোনামুক্ত হয়েছেন ৫০ লাখ ৬৪ হাজার ৩৪৪ জন রোগী। তবে, শেষ সাত দিন কেউ সুস্থতা লাভ করেননি।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি দেশটির সাও পাওলো শহরে ৬১ বছর বয়সী ইতালি ফেরত এক জনের শরীরে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। এরপর থেকেই অবস্থা ক্রমেই সংকটাপন্ন হতে থাকে। যেখানে আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।

তবে শুধু ব্রাজিলই নয়, করোনার ভয়াবহতা ছড়িয়ে পড়েছে গোটা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও। যেখানে পূর্বের তুলনায় ভাইরাসটির দাপট অনেকটা বেড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ