1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

বাইডেন-কমলাকে ওবামার অভিনন্দন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৪৪ Time View

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

টুইট বার্তায় ওবামা লেখেন, ‘বন্ধু ও যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন। আমাদের পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনকে অভিনন্দন জানানোর চেয়ে গর্বের আর কিছু নেই।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। এদিকে, ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির ইঙ্গিত দিয়েছে, তাদের প্রার্থী পরাজয় স্বীকার করবেন না।

বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ২৭০ ইলেকটোরালের লক্ষ্যমাত্রা পার হয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যেট পার্টির প্রার্থী জো বাইডেন।

এর আগে ভোট গণনা শেষ হওয়ার আগে নিজেকে জয়ী দাবি করেন ট্রাম্প। পরে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে কারচুপি, প্রতারণার অভিযোগ তোলেন। রিপাবলিকানরা মামলাও করেন বেশ কয়েটি রাজ্যে। ট্রাম্প এই নির্বাচনে অবৈধ ভোটের অভিযোগ করে শনিবার এক টুইটে ট্রাম্প লেখেন, ‘মঙ্গলবার রাত ৮টার পর কয়েক হাজার অবৈধ ভোট পড়েছে, যা নির্বাচনী যুদ্ধের ক্ষেত্রগুলোর ফলাফল পরিবর্তন করেছে।’

তিনি আরও লেখেন, ‘নির্বাচনের দিন পেনসিলভানিয়া ও এরকম আরও অন্য রাজ্য, যেখানে খুব অল্প ব্যবধান ছিল, সেখানকার ফলাফল সম্পূর্ণ ও পুরোপুরিভাবে পাল্টে দেওয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ