1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যবসা-বাণিজ্য সহজ করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ ‘রুমিন ফারহানার বক্তব্যে সহ্যসীমা পার হচ্ছে, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে’ ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ ফুটবল দল নতুন পথচলার শুরুতে পরিপূর্ণ ম‍্যাচ খেলার উচ্ছ্বাস স্কালোনির ভারতের পর এবার বাংলাদেশের বিপক্ষে টেস্টেও বিশ্রামে রাশিদ-ইব্রাহিম হবিগঞ্জ-মৌলভীবাজার ধর্মঘট: ঢাকা-সিলেট মহাসড়কে আটকা শত শত যানবাহন চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বালিতে দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা বীরগঞ্জে ডাঙ্গা যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

‘সন্ত্রাসী পরিকল্পনা’র অভিযোগে শিকাগোতে গ্রেফতার ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মে, ২০১২
  • ১৫৭ Time View

আসন্ন ন্যাটো সম্মেলনকে সামনে রেখে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনার অভিযোগে যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে তিন ব্যক্তিকে গ্রেফতার  করেছে পুলিশ। শিকাগোতে বিশ্বের ৬০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে শুরু হবে আন্তর্জাতিক ন্যাটো সম্মেলন। আফগানিস্তান থেকে ন্যাটোর সেনা প্রত্যাহারকে সামনে রেখে এ সম্মেলন বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সম্মেলন উপলক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শিকাগোতে। তবে বিশ্বায়ন, পুজিঁবাদ ও আগ্রাসনবিরোধী প্রতিবাদকারীরা বিক্ষোভ প্রদর্শন করতে ইতিমধ্যেই শিকাগোতে সমবেত হতে শুরু করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

শিকাগো পুলিশ নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সর্তকাবস্থায় রয়েছে । এর অংশ হিসেবেই ওই তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম। এই তিন ব্যক্তি অকুপাই ওয়াল স্ট্রীট আন্দোলনের অংশগ্রহণকারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আটক ব্যক্তিরা পেট্রোল বোমা তৈরির এবং বারাক ওবামার নির্বাচনী প্রচারণার প্রধান কার্যালয়ে ও শিকাগো নগরের মেয়র রাহম এমানুয়েলের বাসভবনে হামলার পরিকল্পনা করেছিলো বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী সপ্তাহে শিকাগোতে অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনকে সামনে রেখে এ পরিকল্পনা করা হয় বলে শনিবার জানিয়েছেন সরকারি কৌসূলিরা।

বুধবার রাতে শিকাগোর দক্ষিণে অবস্থিত সাইড ব্রিজপোর্ট এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।
শিকাগো পুলিশ ডিপার্টমেন্ট (সিপিডি) বলেছে, এই ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকা-ের ষড়যন্ত্র ও সন্ত্রাসীদের সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।

বুধবার একই সময়ে আরো ছয়জনকে গ্রেফতার করা হয়েছিলো, তবে শুক্রবার কোনো অভিযোগ ছাড়াই তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ