1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত পুরনো বাণিজ্য মেলার মাঠে মিলেছে ২০ ককটেল ও পেট্রোলবোমা: এসআরবি দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ১৪ শিক্ষক, ইন্ধনের অভিযোগ বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান জস বাটলার পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন ব্রেকিং নিউজ : গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি রাজধানীতে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার | Boishakhi Online ছাত্রলীগ নেতার পোস্টে ‘রিঅ্যাক্ট’, চবি ছাত্রকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রশিবির ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট | Boishakhi Online

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮
  • ১২০ Time View

সৌদি আরবের হাইল জেলার হোলাইফা শহর এলাকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

স্থানীয় সময় মঙ্গলবার দিনগত রাত প্রায় ৩টার দিকের এ ঘটনা ঘটে।

বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব (দ্বিতীয়) মো. ফখরুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাত ৩টার দিকের ওই ঘটনায় ঘটনাস্থলেই ৫ জন মারা যান এবং একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

নিহতদের মধ্যে রয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের বসন্তপুর গ্রামের মরহুম আবদুল হকের দুই ছেলে এমরানুল হক সোহেল (৩৪) ও ইমামুল হক মুন্না (২২)।

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার করইতোলা বাজার সংলগ্ন চর লরেঞ্চ গ্রামের নেছার আহম্মদের ছেলে জসিম উদ্দিন (২৬) এবং তার ছোট ভাই মো. ইব্রাহিম (২৩)।

চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল (৩০), আরেকজন ফেনীর বিরিঞ্চি এলাকার ইলিয়াস মেম্বারের বাড়ির রফিকুল ইসলামের ছেলে মহিউদ্দিন রাশেদ (৩৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে চৌদ্দগ্রাম উপজেলার আনিসুর রহমান আহত হয়েছেন, তাকে সঙ্কটাপন্ন অবস্থায় হাইল হাসপাতালে নেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ, এ ব্যাপারে বাংলাদেশ দূতাবাস থেকে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ