1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত পুরনো বাণিজ্য মেলার মাঠে মিলেছে ২০ ককটেল ও পেট্রোলবোমা: এসআরবি দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ১৪ শিক্ষক, ইন্ধনের অভিযোগ বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান জস বাটলার পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন ব্রেকিং নিউজ : গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি রাজধানীতে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার | Boishakhi Online ছাত্রলীগ নেতার পোস্টে ‘রিঅ্যাক্ট’, চবি ছাত্রকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রশিবির ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট | Boishakhi Online

দুদক কোনো সরকারের হয়ে কাজ করে না : দুদক চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮
  • ১১৬ Time View

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, আমি আপনাদের দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, দুদক কোনো সরকারের হয়ে কাজ করে না। এ প্রতিষ্ঠান জনগণের, আপনাদের। আমি বিশ্বাস করি, কমিশনের শক্তি হলো নতুন প্রজন্ম। আপনারাই (নতুন প্রজন্ম) পারেন এ দেশের দুর্নীতি বন্ধ করতে। আমরা বিদেশ থেকে আসিনি, আমরা এ দেশের সন্তান।

আজ সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সনাক-স্বজন, ইয়েস ইয়েস ফ্রেন্ডস, ওয়াইপ্যাক জাতীয় সম্মেলন-২০১৮ অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি বলেন, দুদকের একার পক্ষে দুর্নীতি দূর করা সম্ভব নয়। আমি চাই আপনারা সবাই একসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে সমালোচনা করুন। সত্য বলতে হবে, সত্য কী? সত্য হলো দেশে সুশাসনের অভাব রয়েছে। দুর্নীতি সুশাসনের অন্তরায়। আমরা যদি একতাবদ্ধ হয়ে কথা বলতে না পারি তা হলে দুর্নীতি দূর করা সম্ভব নয়।

টিআইবির প্রতিবেদন সম্পর্কে দুদক চেয়াম্যান বলেন, টিআইবি গত দুই বছরে যে রিপোর্ট দিয়েছে আমরা কমিশন থেকে কোনো কথা বলিনি। কারণ, বলার মতো কিছু ছিল না। টিআইবির কোনো সমালোচনায় আমি কখনো বিব্রত হইনি। আমি চাই আপনারা সবাই সমালোচনা করবেন। শুধু টিআইবি নয়, অন্যান্য সামাজিক সংগঠনগুলোও সমালোচনা করুক। সমালোচনা না করলে বুঝতে পারব না। সমালোচনাই হচ্ছে আমাদের এগিয়ে চলার পাথেয়।

তিনি বলেন, কমিশনের একার পক্ষে দুর্নীতি বন্ধ করা অসম্ভব। আমি চাই আপনারা সবাই একসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে সমালোচনা করুন। কমিশনের একার সে ক্ষমতা নেই, জনবলও নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ