1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
এনভিডিয়া কেলেঙ্কারি: মার্কিন কালো তালিকায় যাচ্ছে মেগাস্পিড গোল না হওয়ায় রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা পরীক্ষায় উত্তীর্ণ হতে খেলাধুলায় অংশ নিতে হবে শিক্ষার্থীদের: ক্রীড়া প্রতিমন্ত্রী ইউপি নির্বাচন: জেলা ভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটারের তথ্য চেয়েছে ইসি ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় কারাগারে সিটিটিসির আবুল হাসান মেয়াদ শেষের আগেই ফর্টিসকে বিদায় বলে দিলেন শুকি ইতোফুসা সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির ২৮ ছক্কা ও ৭ চার, ২০০ ছোঁয়া ইনিংসে সুরিয়াভানশির ৫ বিশ্ব রেকর্ড

পুরান ঢাকার আর্মেনীয় গির্জা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

১৭৭৯ সালের দিকে আগা মিনাস ক্যাটচিক নামের এক ব্যক্তি গির্জা নির্মাণের জন্য জমি দান করেন।

পুরান ঢাকার আরমানিটোলায় ঘনবসতিপূর্ণ বাড়িঘরের মাঝে দাঁড়িয়ে আছে ইউরোপীয় স্থাপত্যশৈলীর একটি প্রাচীন গির্জা। ঢাকার ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা আর্মেনীয় সম্প্রদায়ের স্মৃতি বহন করছে স্থাপনাটি।

আরমানিটোলা নামের মধ্যেই রয়েছে এই এলাকার সঙ্গে আর্মেনীয়দের সম্পর্কের পরিচয়। ‘আর্মেনি’ এসেছে আর্মেনীয়দের নাম থেকে। আর ‘টোলা’ বলতে বোঝায় বসতি বা আবাসস্থল।

সতের শতকের শেষভাগে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে ঢাকায় আসতে শুরু করেন আর্মেনীয়রা। ধীরে ধীরে তারা বসতি গড়ে তোলেন এই এলাকায়। ব্যবসার পাশাপাশি ঢাকার অর্থনৈতিক ও সামাজিক বিকাশেও তাদের ভূমিকা ছিল।

আর্মেনীয়দের বসতির এই এলাকায় একসময় ছিল তাদের গোরস্থান ও একটি ছোট উপাসনালয়। পরে সেখানে গির্জা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

১৭৭৯ সালের দিকে আগা মিনাস ক্যাটচিক নামের এক ব্যক্তি গির্জা নির্মাণের জন্য জমি দান করেন। সেই জমিতেই গড়ে ওঠে আর্মেনিয়ান চার্চ।

পুরান ঢাকার এই স্থাপনাটি মনে করিয়ে দেয়, বাণিজ্যের টানে বিভিন্ন দেশ ও সম্প্রদায়ের মানুষের আগমন কীভাবে ঢাকার ইতিহাস ও জনপদের পরিচয় গড়ে তুলেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ