ময়মনসিংহ এসআরবি-১১ কার্যালয় থেকে আবুল হাসানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিএনপি কর্মী মকবুর হত্যা মামলায় ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আবুল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের খিলগাঁও জোনাল টিমের এসআই মো. তোফাজ্জল হোসেন তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।
শুনানি নিয়ে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামির পক্ষে এদিন জামিন আবেদন ছিল না বলে প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান জানিয়েছেন।
সোমবার রাত ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল ময়মনসিংহ এসআরবি-১১ কার্যালয় থেকে আবুল হাসানকে গ্রেপ্তার করে।
মামলার বিবরণে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবির হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়া পল্টন কার্যালয়ে অভিযান চালান। ভাঙচুর চালানো হয় কার্যালয়টিতে। সেখানে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর ওই ঘটনায় মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করেন। এজাহারে ১৭১ নম্বর আসামি আবুল হাসান।
নড়াইলের কালিয়া থেকে সবাই এখন ‘একটু দূরে’ থাকে
চরম ব্যর্থতার কলঙ্ক নিয়ে শেষ হলো জলবায়ু সম্মেলন কপ-৩১
ইলনের মাস্ক ও বৈশ্বিক গণতন্ত্রের নতুন বিপদ
দায়িত্বের উত্তরাধিকার: পরিবেশ সুরক্ষায় প্রজন্ম থেকে প্রজন্মে