1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইনিংস ও ২১৯ রানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ এবারও অভিন্ন প্রশ্নে এমবিবিএস-বিডিএস পরীক্ষা, নীতিমালা প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদলের সাক্ষাৎ বরগুনায় বিদ্যালয়ে অভিভাবকদের জন্য ‘ছায়া-পরশ’ উদ্বোধন রাজশাহীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা-আগুন নড়াইলে ২ বিএনপি নেতা হত্যার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজন গ্রেপ্তার জনসমক্ষে বেশি থাকা অস্বস্তিতে ফেলে নিত্যা মেননকে! যে কারণে মিস ইউনিভার্স থেকে বাদ পড়লেন মাহি ৭ জেলায় নতুন এসপিসহ পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার বদলি ১৩ ডিসেম্বর শুরু হচ্ছে দেশজুড়ে পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কোটালীপাড়ায় আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪২ Time View

গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ওসি নয়ন চন্দ্র দেবনাথ।

সংঘর্ষে আহতদের মধ্যে মিকাইল ইসলাম (৫২), মশিউর রহমান (৪২) ও জায়েদ শেখকে (৩৬) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে মিকাইল ইসলামের অবস্থার অনবতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের হিরন ইউনিয়নের নেতাকর্মীরা একটি মিছিল বের করে।

মিছিলটি দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা মশিউর রহমানের সঙ্গে অন্য সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের বাক-বিতন্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে মশিউর রহমান বলেন, “মিছিল নিয়ে আমরা দক্ষিণ হিরণ গ্রামে যাই। সেখানে শফিকুল ইসলাম লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করে। হামলায় আমিসহ কয়েকজন আহত হই।”

শফিকুলের ভাই মুন্সী রইচ উদ্দিন জামায়াতের রাজনীতি সঙ্গে জড়িত বলেও দাবি করেন মশিউর।

অভিযোগ অস্বীকার করে শফিকুল ইসলাম বলেন, “আমার বড় ভাই বিদেশে থাকেন। তিনি কোনো রাজনীতি করেন না। আমি দীর্ঘ দিন ধরে ছাত্রলীগ করছি।”

তিনি বলেন, “আমার ভাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। সেই বিরোধ থেকে আমার ওপর আগে হামলা হয়। হামলায় আমিসহ কয়েকজন আহত হয়েছি। এ ছাড়াও আমাদের ৫টি দোকানঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।”

ওসি নয়ন চন্দ্র দেবনাথ বলেন, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নড়াইলের কালিয়া থেকে সবাই এখন ‘একটু দূরে’ থাকে

চরম ব্যর্থতার কলঙ্ক নিয়ে শেষ হলো জলবায়ু সম্মেলন কপ-৩১

ইলনের মাস্ক ও বৈশ্বিক গণতন্ত্রের নতুন বিপদ

দায়িত্বের উত্তরাধিকার: পরিবেশ সুরক্ষায় প্রজন্ম থেকে প্রজন্মে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ