1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে আমানত বাড়লেও বের হচ্ছে না ঋণ, কারণ কী দেশের ৭ জেলায় নতুন পুলিশ সুপার পলাতক ফ্যাসিস্ট শক্তি আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদের ছবি ‘যাত্রা বিরতি’, শিমু-দীঘির সঙ্গে মোশাররফ করিম ঢাবি উপাচার্যের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধিদলের সাক্ষাৎ সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটন প্লাজার এমডি রায়হান অনেক হয়েছে, ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ন্ত্রণে নেব: পশ্চিমবঙ্গের মন্ত্রী বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করতে পারে ট্রাম্প প্রশাসন: রয়টার্স বর্ষাবাস শেষে পিণ্ডচরণে মুখর বান্দরবানের পাহাড় খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

পলাতক ফ্যাসিস্ট শক্তি আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

অনলাইন ডেস্ক: দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণহত্যা চালিয়ে বিতাড়িত হওয়া পলাতক ফ্যাসিস্ট শক্তি আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না এবং একমাত্র কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেই তাদের প্রত্যর্পণ সম্ভব।

২৫ নভেম্বর বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বিজয় দিবসে পলাতক আসামিদের দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “বিজয় দিবসে কোনো কোনো পলাতক আসামি প্রত্যর্পণের কথা বলছে। ইতিহাস বলে, গণহত্যা চালিয়ে যেসব ফ্যাসিস্ট শক্তি বিতাড়িত হয়েছে, তারা কখনো রাজনীতি করতে পারেনি, এমনকি ফিরেও আসেনি। এরাও কখনো রাজনীতি করতে পারবে না।”

তিনি আরও যোগ করেন, “তারা কোনো কোনো সীমান্তে ঘোরাঘুরি করছে বলে তথ্য রয়েছে। ১৬ ডিসেম্বরে কেউ কেউ প্রত্যর্পণ করবে বলেও শুনেছি। তবে এখন তাদের প্রত্যাবর্তন কেবল কূটনৈতিক চ্যানেলেই হতে পারে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গোয়েন্দা তৎপরতার বিষয়ে মন্ত্রী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাতক ফ্যাসিস্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে কোনো ধরনের প্রাণহানি ছাড়াই গোপালগঞ্জের পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা হয়েছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন যে, কেউ উগ্রবাদী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় চলমান শ্রমিক অসন্তোষ প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, শ্রমিকদের মজুরি নির্ধারণ করে দেওয়ার পরও যারা অযৌক্তিকভাবে রাস্তায় নামছে, সাধারণ শ্রমিকরা তাদের সাথে নেই। এই অস্থিতিশীলতার নেপথ্যে কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি স্পষ্ট করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ