1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করতে পারে ট্রাম্প প্রশাসন: রয়টার্স বর্ষাবাস শেষে পিণ্ডচরণে মুখর বান্দরবানের পাহাড় খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা সাত জেলায় ১০৮ প্লাটুন বিজিবি, গোপালগঞ্জেই অর্ধেকের বেশি আওয়ামী আমলের মানবতাবিরোধী অপরাধ নিয়ে জেলায় জেলায় গণশুনানি বাড়ল ডলার-ইউরো-পাউন্ড-ক্রোনার দর গুমের শিকার ২০০ জনের সন্ধান এখনো মেলেনি, সম্মিলিত তদন্ত চলছে ১০ বছরেও শেষ হয়নি রিজার্ভ চুরির তদন্ত, প্রতিবেদন জমার সময় পেছাল ১০০ বার ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ৪ হাজার ১৯১ মামলা বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প

খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা বের করার মাধ্যমে দিনের মূল কর্মসূচি শুরু হয়।

শোভাযাত্রায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

বেলা ১১টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে গত বছরের কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনকে সম্মাননা প্রদান এবং স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। ১৯৯১ সালের ২৫ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেছিলেন, এবং সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেই প্রতিবছর বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়। এবারের আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রমের ৩৫ বছর পূর্ণ করে ৩৬ বছরে পদার্পণ করল।

দিবসটি উপলক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, শান্তিপূর্ণ একাডেমিক পরিবেশ, মানসম্মত শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক সংযোগ এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে খুলনা বিশ্ববিদ্যালয় তরুণ প্রজন্মের স্বপ্ন ও প্রেরণার প্রতীক হয়ে উঠেছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি সৃজনশীল, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

দিবসটি ঘিরে ক্যাম্পাসের প্রধান ফটক, সড়ক, বিভিন্ন একাডেমিক ভবন, আবাসিক হল ও অন্যান্য স্থাপনা দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সাজানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ